গণবার্তা

‘বল যুক্তরাষ্ট্রের কোর্টে’: আলোচনা ব্যর্থ হওয়ায় ইরানের কঠোর বার্তা

ইসলামাবাদে ম্যারাথন বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পর এবার মুখ খুলেছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমঝোতার জন্য তাদের ‘কোনো তাড়া নেই’। আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর নির্ভর করছে।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনায় ইরান অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব ও উদ্যোগ পেশ করেছে। এখন ‘বল যুক্তরাষ্ট্রের কোর্টে’। যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে, তবেই পরবর্তী অগ্রগতি সম্ভব।সূত্রটি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধে ভুল হিসাব করেছে, আলোচনাতেও একই ভুল করছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র একটি ‘যৌক্তিক চুক্তি’ মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। সূত্রের ভাষায়, ‘ইরানের কোনো তাড়া নেই।’ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার বিস্তারিত তুলে ধরে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দলের জন্য ছিল একটি ব্যস্ত ও দীর্ঘ দিন। শনিবার সকাল থেকে পাকিস্তানের সদিচ্ছাপূর্ণ প্রচেষ্টা ও মধ্যস্থতায় শুরু হওয়া নিবিড় আলোচনা কোনো বিরতি ছাড়াই চলেছে। দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও লিখিত প্রস্তাব আদান-প্রদান হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ‘ইরানি আলোচকরা দেশের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য তাদের সব সক্ষমতা, অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করেছেন। আমাদের মহান প্রবীণ, প্রিয়জন ও দেশবাসীর বড় ধরনের ক্ষতি আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে—ইরানি জাতির স্বার্থ ও অধিকার রক্ষার পথে।’বাকাই বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি এবং মহান ইরানি সভ্যতার জন্য আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না বা থামানো উচিত নয়। ইরান জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে এবং দেশের কল্যাণ রক্ষায় কূটনীতিসহ সব ধরনের উপায় ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ।’কোন কোন বিষয় আলোচিত হয়েছেতিনি জানান, গত ২৪ ঘণ্টায় আলোচনায় মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে—হরমুজ প্রণালিপারমাণবিক ইস্যুযুদ্ধ ও ক্ষতিপূরণনিষেধাজ্ঞা প্রত্যাহারইরান ও পুরো অঞ্চলের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ অবসানতিনি বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর, অতিরিক্ত ও অবৈধ দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়ার ওপর।পাকিস্তানকে কৃতজ্ঞতাসবশেষে তিনি বলেন, ‘আলোচনার আয়োজন এবং এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে পাকিস্তান সরকার ও দেশটির উষ্ণ হৃদয়ের মহৎ জনগণের সদয় প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’এদিকে, পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি।সূত্র: আল-জাজিরা, তাসনিম নিউজ

‘বল যুক্তরাষ্ট্রের কোর্টে’: আলোচনা ব্যর্থ হওয়ায় ইরানের কঠোর বার্তা