গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যাক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের এই তালিকা অনুমোদন দেওয়া হয়।সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। একই সঙ্গে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হচ্ছে।যাদের নাম ঘোষণা করা হয়েছেএ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মরণোত্তর সম্মাননা পাচ্ছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল।সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র নির্মাতা হানিফ সংকেত এবং বরেণ্য সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর) এ পুরস্কার পাচ্ছেন। বশির আহমেদের গান এখনও বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করছে।সাহিত্যে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী এবং ক্রীড়া ক্ষেত্রে স্বীকৃতি পাচ্ছেন কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু।যারা আরও আছেন তালিকায়চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এ সম্মাননা পাচ্ছেন।সমাজসেবা ক্যাটাগরিতে এবার যৌথভাবে পুরস্কার পাচ্ছেন—ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)মো. সাইদুল হকমাহেরীন চৌধুরী (মরণোত্তর)গণস্বাস্থ্য কেন্দ্রএসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশগবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ আব্দুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।এ ছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাচ্ছেন।যা বললেন মন্ত্রিপরিষদ সচিবমন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, 'এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে যারা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তাঁদের এই স্বীকৃতি দেশের সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবাকে আরও উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি।'তিনি আরও জানান, প্রতিবারের মতো এবারও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।স্বাধীনতা পুরস্কার সম্পর্কেএটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই মানের পুরস্কার দেওয়া হয়ে থাকে।গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবা—বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যাক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬