গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়ে ভারত। জবাবে নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায়।টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। ৯৬ রানের বিশাল জয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বে তৃতীয় শিরোপা ঘরে তোলে টিম ইন্ডিয়া।ভারতের ব্যাটিং তাণ্ডবটস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনিং জুটি শুরু থেকেই তাণ্ডব চালায়। অভিষেক শর্মা মাত্র ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। দুই নম্বরে নামা সাঞ্জু স্যামসন ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ফাইনাল ছাড়াও সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তোলেন স্যামসন।তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ইশান কিশান ২৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৪ রান করেন। শেষ ওভারে শিবম দুবে তাণ্ডব চালিয়ে মাত্র ৮ বলে ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়২৫৬ রানের বিশাল লক্ষ্যে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৫টি ছক্কায় ৫২ রান করেন টিম সিপার্ট। অধিনায়ক মিচেল সেন্টনার ৩৫ বলে ৪৩ রান করেন।বুমরাহ-অক্ষরের বোলিং নৈপুণ্যভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন। ভারতীয় বোলারদের তোপের মুখে ১৯ ওভারেই গুঁড়িয়ে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ।তিনটি শিরোপা তিন নেতৃত্বেটি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে তৃতীয় শিরোপা জিতল ভারত। ২০০৭ সালে প্রথম আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম শিরোপা জিতে নেয় ভারত। গত আসরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জিতে টিম ইন্ডিয়া। আজ সূর্যকুমার যাদবের নেতৃত্বে তৃতীয় শিরোপা জিতল ভারতীয় ক্রিকেট দল।ভারতের এই জয়ে ক্রিকেট বিশ্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের আধিপত্য আবারও প্রমাণিত হলো।

ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়