গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

ইরানকে ‘অত্যন্ত কঠোরভাবে’ আঘাত করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ‘অত্যন্ত কঠোরভাবে’ আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে অত্যন্ত কঠোর আঘাত করতে পারে এবং প্রয়োজনে হামলার লক্ষ্যবস্তু আরও বাড়ানো হতে পারে। তিনি আরও বলেন, ইরানের খারাপ আচরণের কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।এর আগে ট্রাম্প ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবি জানিয়েছিলেন। জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না।প্রতিবেশী দেশে হামলা না করার ঘোষণা ইরানেরশুক্রবার (৬ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর দিক থেকে কোনো হামলা না হলে সেসব দেশের ওপর আর আক্রমণ চালাবে না ইরান।ইরানি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, কোনো প্রতিবেশী দেশ থেকে ইরানের বিরুদ্ধে হামলা হলে কেবল তখনই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোনো হামলা চালানো হবে না।সাম্প্রতিক দিনগুলোতে সংঘটিত হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশও করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, গত কয়েক দিনে যে হামলাগুলো হয়েছে, সে জন্য ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমাপ্রার্থী।উত্তেজনার নতুন মাত্রাট্রাম্পের এই হুঁশিয়ারি ও ইরানের নতুন অবস্থানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন মাত্রা যোগ হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, বিমানঘাঁটি এবং নেতৃত্ব লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এই হামলায় এখন পর্যন্ত শত শত মানুষ নিহত ও আহত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।এমন প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি ও ইরানের প্রতিবেশী দেশে হামলা না করার ঘোষণা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল।

ইরানকে ‘অত্যন্ত কঠোরভাবে’ আঘাত করার হুঁশিয়ারি ট্রাম্পের