নাহিদ ইসলামের আক্রমণ: কার্ডের লোভ দেখিয়ে বিএনপি জনগণকে ভোলাতে চায়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বিএনপি। এই কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে।শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, অথচ মন্ত্রীরা সংসদে বলছেন জ্বালানি সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। আইনশৃঙ্খলার যে ক্রমাগত অবনতি হচ্ছে, সেটাও অস্বীকার করছে সরকার।বিরোধীদলের প্রতি সমালোচনাবিরোধীদলীয় হুইপ বলেন, দেশের ও জনগণের স্বার্থে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত ছিল এনসিপি। কিন্তু বিএনপি সরকার সহযোগিতার সব দরজা বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে দুই মাসের মধ্যে এত অজনপ্রিয় সরকার হয়েছিল কি না, তা তিনি জানেন না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।গণভোটের দাবিতিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণঅভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়াই তাদের একমাত্র দাবি। এই দাবি আদায়ের জন্য তারা সংসদে ও রাজপথে থাকবেন বলে জানান।নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। দেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা করেছিল দেশে আর নতুন কোনো স্বৈরতন্ত্র ফিরে আসতে দেওয়া হবে না।বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্নবিরোধীদলীয় হুইপ অভিযোগ করেন, বিএনপি প্রতি পদে পদে সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে আসছিল। একপর্যায়ে তারা বাধ্য হয়ে ঐকমত্য কমিশনে আসে এবং সেখানেও গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে নোট অব ডিসেন্ট দিতে থাকে। তিনি বলেন, যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপিই আজ জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী গণভোটকে অস্বীকার করছে।নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বিএনপি আওয়ামী লীগের মতো দলীয়করণ শুরু করায় বোঝা যাচ্ছে তারা একই পথে এগোচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি দেশকে পুরোনো স্বৈরাচারের পথে নিয়ে যেতে চায়, তাহলে জনগণ তাদের প্রতিহত করবে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণ সমাজ ও ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।