গণবার্তা

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো, কৃতজ্ঞতা ইরানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো প্রদানের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। বুধবার (৮ এপ্রিল) জাতিসংঘের ইরানি মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ধন্যবাদ জানায়।ইরানি মিশনের পক্ষ থেকে বলা হয়, একটি ত্রুটিপূর্ণ খসড়া প্রস্তাব আটকে দিয়ে রাশিয়া ও চীন মূলত জাতিসংঘের সনদকে সমুন্নত রেখেছে। তেহরানের দাবি, ‘নৌ চলাচলের স্বাধীনতা’ রক্ষার অজুহাতে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছিল। এই ভেটো দিয়ে তা প্রতিহত করা হয়েছে।১১টি দেশ পক্ষে ভোট দিলেও প্রস্তাব বাতিলএর আগে মঙ্গলবার রাতে উপসাগরীয় দেশগুলোর সমর্থনে আনা ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীন তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।চীন জানায়, প্রস্তাবটি ছিল একপাক্ষিক নিন্দা ও চাপে ভরপুর। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, এ ধরনের একপাক্ষিক প্রস্তাব গ্রহণ করা হলে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ পুরোপুরি রুদ্ধ হয়ে যাবে।মস্কো-বেইজিংয়ের স্পষ্ট অবস্থানএই ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান দ্বন্দ্বে মস্কো ও বেইজিং নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল। ইরানের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়া ও চীন আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নিজেদের কূটনৈতিক অবস্থান অটুট রেখেছে।এখন পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে জাতিসংঘে প্রস্তাব বাতিল হওয়ায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইরান বলছে, এই ভেটো তাদের অবস্থান আরও মজবুত করেছে।

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো, কৃতজ্ঞতা ইরানের