চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে
দেশের হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১২ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।ইসির পরিকল্পনা অনুযায়ী, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের তথ্য যাচাই-বাছাই শেষে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে নিবন্ধন সম্পন্নকারীদের তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।সময়সূচিইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালিত হবে—২০ এপ্রিল: প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ৩ মে পর্যন্ত: ভুল সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন৬ মে পর্যন্ত: আবেদন নিষ্পত্তি১৪ মে: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশখসড়া তালিকায় কোনো ভুল থাকলে বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে ভোটারদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি যোগাযোগ করে আবেদন করতে হবে। প্রতিটি আবেদন নির্ধারিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটারদের অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কাজও চলবে। এই উদ্যোগকে আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।