গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

বিডিআর নাম পুনর্বহালের প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শনিবার রাতে আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। একই সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানার হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদ নির্বাচন–২০২৬ সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটি আয়োজিত এ আলোচনা সভায় তিনি বলেন, “২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছিল। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই নাম পুনর্বহাল করা হবে, ইনশাআল্লাহ।” তারেক রহমান জানান, সাবেক সেনা কর্মকর্তাদের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশ অনুযায়ী সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় সংস্কার ও পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, সেনাবাহিনী তার কাছে বৃহত্তর পরিবার। ছোটবেলায় বাবাকে হারানোর পর মা খালেদা জিয়ার সেনাবাহিনীর প্রতি নির্ভরতা ও সম্মান তিনি কাছ থেকে দেখেছেন। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও করছে না এবং ভবিষ্যতেও করবে না।” অনুষ্ঠানে বিএনপির প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর স্বাগত বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এডিসি হিসেবে দায়িত্ব পালন করা কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, মেজর (অব.) জামালসহ সাবেক সেনা কর্মকর্তারা। এ সময় মেজর (অব.) মিজানুর রহমান বলেন, জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে তারেক রহমানকে সমর্থন করতে হবে। তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ। আপনি দৃঢ় হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ আপনি গড়ে তুলতে পারবেন।

বিডিআর নাম পুনর্বহালের প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান