বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সরবরাহ বন্ধের আশঙ্কা
বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির প্রধান তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা হয়েছে। সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সরকারের দিক থেকে প্রথমে বলা হয়েছিল, ইরানি ড্রোন হামলায় তেল শোধনাগারে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হামলার পরে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাই তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না।৩২ জন আহত, শিশুদের অবস্থা গুরুতরএর আগে বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক।আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র দুই মাস। প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে এমন কয়েকটি শিশু রয়েছে, যাদের অস্ত্রোপচার করতে হয়েছে।ইরানের নতুন সর্বোচ্চ নেতাএদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তার দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিশেষজ্ঞ পরিষদের জরুরি বৈঠকে তাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। মুজতবা খামেনি দীর্ঘদিন ধরে আইআরজিসির সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশের গোয়েন্দা কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রাবাহরাইনের এই তেল শোধনাগারে হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন মাত্রা যোগ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।বিশ্লেষকরা বলছেন, বাহরাইনের প্রধান তেল শোধনাগারে এই হামলা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।