৪৮ দল, ১২ গ্রুপ: চূড়ান্ত হলো বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৪৮ দলের লড়াই বসতে যাচ্ছে। আর সেই লড়াইয়ে শেষ মুহূর্তে যোগ দিল ইরাক। মঙ্গলবার রাতের প্লে-অফের ফাইনাল ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা। এ নিয়ে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপের দল পূর্ণ হলো।ইরাকের টিকিট পাওয়ার মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘ বাছাইপর্বের লড়াই। আগেই ইউরোপীয় প্লে-অফ থেকে টিকিট পেয়েছিল চেক প্রজাতন্ত্র, সুইডেন, তুরস্ক ও বসনিয়া-হার্জেগোভিনা। আন্তঃমহাদেশীয় প্লে-অফে জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলে জিতে কঙ্গো ডিআরও নিশ্চিত করে নিজেদের জায়গা। সব মিলিয়ে ৪৮ দলের আসরে এবার নতুন মুখও কম নয়।গ্রুপ পর্বের চূড়ান্ত বিন্যাসগ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্রগ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনাগ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতিগ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্কগ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাওগ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেনগ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ডগ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দেগ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাকগ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডানগ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, কঙ্গোগ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানাপ্রথমবার, ৫২ বছর পর, ৪০ বছর পরএবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামবে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দে। ৫২ বছর পর ফিরছে হাইতি ও কঙ্গো। আর ৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক। ফুটবল বিশ্বে নতুন ইতিহাস লেখার সুযোগ পাচ্ছে এসব দল।উদ্বোধন ও ফাইনাল১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে এক মাসের বেশি সময় ধরে চলা মহাযজ্ঞের। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্র ও কানাডাও সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে এই আসরে। ৪৮ দলের বিশ্বকাপের প্রথম আসরে চূড়ান্ত দল নির্ধারণের মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘ বাছাইপর্বের গল্প। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের।