স্বামীর কবরের পাশে আশ্রয় নেওয়া নারী ও তার সন্তানদের ৬ শতাংশ জমি দেওয়ার আশ্বাস
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্বামীর মৃত্যুর পর অধিকার আদায়ে কবরের পাশে আশ্রয় নেওয়া নারীর দুই সন্তান অবশেষে গ্রাম্য সালিশে জমি পাওয়ার আশ্বাস পেয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে স্বামীর বাড়ির পাশে একটি খোলা মাঠে অনুষ্ঠিত সালিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।নিহত সুজন মাহমুদ (৩৮) উপজেলার উত্তর লস্করচালা গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তার স্ত্রী সোনিয়া বেগম (৩২)। তাদের দুই সন্তান—একটি ৯ বছরের মেয়ে ও দেড় বছরের ছেলে। শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে তিনি দুই শিশুকে নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নেন।সংবাদ প্রকাশের পর আলোড়নগত ২২ এপ্রিল ‘বাবার কবরের পাশে শিশুর আর্তনাদ: আমরা খাবো কি যাব কোথায়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। নিউজটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং প্রশাসনের নজরে আসে।সোনিয়া বেগমের অভিযোগ, তার স্বামী সচ্ছল পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও অসুস্থ থাকার পরও যথাযথ চিকিৎসা পাননি। তিনি দাবি করেন, শ্বশুর কফিল উদ্দিন ও শাশুড়ি তাকে বাড়িতে আশ্রয় দিতে রাজি নন। এমনকি স্বামীর দাফনের সময়ও শ্বশুর ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।সালিশ ও সিদ্ধান্তস্থানীয় প্রশাসনের সহায়তায় শুক্রবার বিকালে নিহত সুজনের বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে একটি গ্রাম সালিশের আয়োজন করা হয়। সেখানে শত শত মানুষের উপস্থিতিতে বৈঠকে সোনিয়া বেগমের দুই সন্তানের নামে ৬ শতাংশ জমি লিখে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।বৈঠকে মধ্যপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছান উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল আলম, তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সাংবাদিক একেএম শিশিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছান উদ্দিন জানান, নারীর দুই সন্তানের নামে ৬ শতাংশ জমি লিখে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।