বিরোধীদলে মুক্তিযোদ্ধা নেই বলায় স্পিকারের পাল্টা জবাব
বিরোধীদল জামায়াতে ইসলামীতে কোনো মুক্তিযোদ্ধা নেই—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন দাবির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা আছেন। তিনি উল্লেখ করেন, তিনি নিজে দেখেছেন গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় স্পিকার ও প্রতিমন্ত্রীর মধ্যে এই কথোপকথন হয়।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বক্তৃতার সময় স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে দেখলে এখানে অনেকের ভালো লাগবে, কারও কারও ভালো লাগবে না। কিন্তু আপনি ১৯৭১ সালকে প্রতিনিধিত্ব করছেন।’তিনি সরকারি দলের বেঞ্চে অনেক মুক্তিযোদ্ধা থাকার কথা জানিয়ে কয়েকজন বিএনপি এমপির নাম বলেন। এরপর তিনি বলেন, ‘বিরোধী দলের বেঞ্চের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই।’প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হৈচৈ শুরু করেন। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।’স্পিকারের এই বক্তব্যের পর বিরোধী দলের এমপিরা শান্ত হন এবং প্রতিমন্ত্রী আবার তার বক্তব্য শুরু করেন।সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম গত রোববার সংসদে বলেন, তিনি নবম সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন। কিন্তু আওয়ামী লীগ আমলে তার নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়।উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন হিসেবে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। নবম সেক্টরে যুদ্ধ করেন। বীরত্বের জন্য তাকে বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয়। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।Advertisementআরও দেখুনদুর্যোগ প্রস্তুতি কিটস্বর্ণের গহনা ও বিনিয়োগআন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ