গণবার্তা

পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘ফার্মার্স কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘ফার্মার্স কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ে বৈঠক, ছবিঃ সংগৃহীত

নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে দেশের ১১ উপজেলায় পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের মধ্যে ‘ফার্মার্স কার্ড’ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মার্স কার্ডবিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন বলেন, এ বিষয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারাদেশের ১১টি উপজেলায় একযোগে কৃষকদের সহায়তায় এ ফার্মার্স কার্ড তুলে দেওয়া হবে।

যেসব উপজেলায় কার্যক্রম শুরু হচ্ছে

ফার্মার্স কার্ড কার্যক্রমের আওতায় ১১টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হচ্ছে। উপজেলাগুলো হলো—

  • টাঙ্গাইল সদর

  • পঞ্চগড় সদর ও ভোঁদা

  • বগুড়ার শিবগঞ্জ

  • ঝিনাইদহের শৈলকূপা

  • পিরোজপুরের নেছারাবাদ

  • কক্সবাজারের টেকনাফ

  • কুমিল্লা আদর্শ সদর

  • জামালপুরের ইসলামপুর

  • রাজবাড়ীর গোয়ালন্দ

  • মৌলভীবাজারের জুড়ি

বৈঠকে যারা উপস্থিত ছিলেন

বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফার্মার্স কার্ড কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষকরা বিভিন্ন সুবিধা পাবেন বলে আশা করছে সরকার। পরীক্ষামূলক এই প্রকল্প সফল হলে দেশের অন্যান্য এলাকায়ও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘ফার্মার্স কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে দেশের ১১ উপজেলায় পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের মধ্যে ‘ফার্মার্স কার্ড’ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মার্স কার্ডবিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।আতিকুর রহমান রুমন বলেন, এ বিষয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারাদেশের ১১টি উপজেলায় একযোগে কৃষকদের সহায়তায় এ ফার্মার্স কার্ড তুলে দেওয়া হবে।যেসব উপজেলায় কার্যক্রম শুরু হচ্ছেফার্মার্স কার্ড কার্যক্রমের আওতায় ১১টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হচ্ছে। উপজেলাগুলো হলো—টাঙ্গাইল সদরপঞ্চগড় সদর ও ভোঁদাবগুড়ার শিবগঞ্জঝিনাইদহের শৈলকূপাপিরোজপুরের নেছারাবাদকক্সবাজারের টেকনাফকুমিল্লা আদর্শ সদরজামালপুরের ইসলামপুররাজবাড়ীর গোয়ালন্দমৌলভীবাজারের জুড়িবৈঠকে যারা উপস্থিত ছিলেনবৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ফার্মার্স কার্ড কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষকরা বিভিন্ন সুবিধা পাবেন বলে আশা করছে সরকার। পরীক্ষামূলক এই প্রকল্প সফল হলে দেশের অন্যান্য এলাকায়ও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা