ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
গণবার্তা

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দফতর থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। তার নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে, এ প্রত্যাশা সব সদস্যের।’

কর্মজীবন

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের এ কর্মকর্তা তার কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

ডিআইজি আলি আকবর খানের নেতৃত্বে সিআইডির কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬


সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দফতর থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। তার নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে, এ প্রত্যাশা সব সদস্যের।’কর্মজীবন১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের এ কর্মকর্তা তার কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।ডিআইজি আলি আকবর খানের নেতৃত্বে সিআইডির কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা