স্বাধীনতার পরবর্তী সময়ে রক্ষীবাহিনীর হাতে নিহত বীর মুক্তিযোদ্ধা, সাধারণ বাংলাদেশি নাগরিকদের রুহের মাগফিরাত কামনায় এবং সেসময়কার পাশবিক নির্যাতনের শিকার নারীদের স্মরণে রাজধানীতে এক গায়েবানা জানাজা ও দোয়া মোনাজাত আয়োজনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সম্মুখে অবস্থিত ‘শহীদ ওসমান হাদি চত্বরে’ এই বিশেষ কর্মসূচি পালন করা হবে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে দেশের মানুষকে এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষীবাহিনীর হাতে নিহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনায় এবং ধর্ষণের শিকার নারীদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ১৯৭২-৭৪ সালের ভয়াবহ অধ্যায়ে রক্ষীবাহিনী অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করে, নারীদের ওপর নির্মম অত্যাচার চালায়। সেই অমানবিক কর্মকাণ্ডের শিকারদের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন।
আয়োজকরা দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এই দোয়া ও জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন