গণবার্তা

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন

প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিকেটে ব্যবহার করা হলো স্পিন বোলিং মেশিন। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিন ব্যবহার করা হয়েছে।
এর আগে বাংলাদেশে শুধু দ্রুতগতির বোলিং মেশিন দেখা গেছে। এবারই প্রথম স্পিন বোলিং মেশিন ব্যবহার করা হলো। সাধারণত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে এই মেশিন বেশি দেখা যায়। সেখানে স্পিনার কম থাকায় তারা মেশিনের মাধ্যমে স্পিন বোলিং অনুশীলন করে থাকে।


বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা) দিয়ে কেনা হয়েছে এই মেশিনটি।
তিনি বলেন, ‘এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিলো। কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’


মেশিনের বিশেষ সুবিধাগুলো সম্পর্কে নাফীস বলেন, ‘এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং আর্মার—তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।’


জাতীয় দলের ক্রিকেটাররা এখন থেকে এই মেশিন ব্যবহার করে স্পিন বোলিংয়ের অনুশীলন করতে পারবেন। বিশেষ করে যেসংখ্যক ব্যাটসম্যান স্পিনে দুর্বল, তারা এতে বাড়তি সুবিধা পাবেন বলে মনে করছেন বিসিবি কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিকেটে ব্যবহার করা হলো স্পিন বোলিং মেশিন। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিন ব্যবহার করা হয়েছে।এর আগে বাংলাদেশে শুধু দ্রুতগতির বোলিং মেশিন দেখা গেছে। এবারই প্রথম স্পিন বোলিং মেশিন ব্যবহার করা হলো। সাধারণত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে এই মেশিন বেশি দেখা যায়। সেখানে স্পিনার কম থাকায় তারা মেশিনের মাধ্যমে স্পিন বোলিং অনুশীলন করে থাকে।বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা) দিয়ে কেনা হয়েছে এই মেশিনটি।তিনি বলেন, ‘এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিলো। কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’মেশিনের বিশেষ সুবিধাগুলো সম্পর্কে নাফীস বলেন, ‘এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং আর্মার—তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।’জাতীয় দলের ক্রিকেটাররা এখন থেকে এই মেশিন ব্যবহার করে স্পিন বোলিংয়ের অনুশীলন করতে পারবেন। বিশেষ করে যেসংখ্যক ব্যাটসম্যান স্পিনে দুর্বল, তারা এতে বাড়তি সুবিধা পাবেন বলে মনে করছেন বিসিবি কর্মকর্তারা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা