গণবার্তা

শুক্রবার সন্ধ্যায় পূর্বধলায় বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার জামায়াতের এমপি মাছুম মোস্তফা

শুক্রবার সন্ধ্যায় পূর্বধলায় বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার জামায়াতের এমপি মাছুম মোস্তফা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণ

সংসদ সদস্য মাছুম মোস্তফা মুঠোফোনে জানান, তিনি পাম্পে তেল নিতে গেলে হঠাৎ করে কয়েকজন এসে তার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা তাকে ঘিরে ফেলে।

উপজেলা জামায়াতের নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে। সংসদ সদস্য মাছুম মোস্তফা দাবি করেন, ‘প্রায় শতাধিক লোক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ সময় আমার কর্মী-সমর্থকেরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।’

উদ্ধার ও পরবর্তী পরিস্থিতি

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং ওসি দিদারুল ইসলাম এসে সংসদ সদস্যকে উদ্ধার করেন। জামায়াতের লোকজন তাকে পরে মসজিদে নিয়ে যায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে পূর্বধলায় পৌঁছান মাছুম মোস্তফা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক ধরনের থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলার বিষয়টি অস্বীকার করেছেন।

পুলিশ ও প্রশাসনের বক্তব্য

নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে সংসদ সদস্যকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি তাৎক্ষণিক পুলিশ দিয়ে ওই সংসদ সদস্যকে উদ্ধার করে উপজেলা সদরে পৌঁছে দেন।

পূর্বধলা উপজেলার বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী আবু তাহের তালুকদার বলেন, ‘মাছুম মোস্তফার ওপর হামলার বিষয়টি আমি শুনেছি। তবে ঘটনাটি কারা করেছে, তা আমার জানা নেই।’

জামায়াতের প্রতিক্রিয়া

ঘটনার নিন্দা জানিয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও সেক্রেটারি মো. বদরুল আমিন এক যৌথ বিবৃতিতে বলেন, সংসদ সদস্য মাছুম মোস্তফা একটি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে ফিরছিলেন। পথে পাম্পে গাড়ি রেখে তিনি মসজিদে নামাজ পড়তে গেলে তার গাড়িতে হামলা চালানো হয় এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

বিবৃতিতে তারা আরও বলেন, ‘সারাদেশে এখন একটি সংকট চলছে। এ সময় যারা এ হামলার ঘটনা ঘটিয়েছেন, তারা দেশের স্থিতিশীলতা চায় না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যারা এ ঘটনায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।’

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬


শুক্রবার সন্ধ্যায় পূর্বধলায় বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার জামায়াতের এমপি মাছুম মোস্তফা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে বলেও অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণসংসদ সদস্য মাছুম মোস্তফা মুঠোফোনে জানান, তিনি পাম্পে তেল নিতে গেলে হঠাৎ করে কয়েকজন এসে তার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা তাকে ঘিরে ফেলে।উপজেলা জামায়াতের নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে। সংসদ সদস্য মাছুম মোস্তফা দাবি করেন, ‘প্রায় শতাধিক লোক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ সময় আমার কর্মী-সমর্থকেরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।’উদ্ধার ও পরবর্তী পরিস্থিতিপূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং ওসি দিদারুল ইসলাম এসে সংসদ সদস্যকে উদ্ধার করেন। জামায়াতের লোকজন তাকে পরে মসজিদে নিয়ে যায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে পূর্বধলায় পৌঁছান মাছুম মোস্তফা।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক ধরনের থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলার বিষয়টি অস্বীকার করেছেন।পুলিশ ও প্রশাসনের বক্তব্যনেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে সংসদ সদস্যকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি তাৎক্ষণিক পুলিশ দিয়ে ওই সংসদ সদস্যকে উদ্ধার করে উপজেলা সদরে পৌঁছে দেন।পূর্বধলা উপজেলার বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী আবু তাহের তালুকদার বলেন, ‘মাছুম মোস্তফার ওপর হামলার বিষয়টি আমি শুনেছি। তবে ঘটনাটি কারা করেছে, তা আমার জানা নেই।’জামায়াতের প্রতিক্রিয়াঘটনার নিন্দা জানিয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও সেক্রেটারি মো. বদরুল আমিন এক যৌথ বিবৃতিতে বলেন, সংসদ সদস্য মাছুম মোস্তফা একটি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে ফিরছিলেন। পথে পাম্পে গাড়ি রেখে তিনি মসজিদে নামাজ পড়তে গেলে তার গাড়িতে হামলা চালানো হয় এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়।বিবৃতিতে তারা আরও বলেন, ‘সারাদেশে এখন একটি সংকট চলছে। এ সময় যারা এ হামলার ঘটনা ঘটিয়েছেন, তারা দেশের স্থিতিশীলতা চায় না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যারা এ ঘটনায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।’

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা