ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬
ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬
গণবার্তা

ফরিদপুরে কোদালের আঘাতে তিনজন নিহত

ফরিদপুরে কোদালের আঘাতে তিনজন নিহত
ফরিদপুর সদর উপজেলার গদারডাঙ্গী খুশির বাজার এলাকায় কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় হারুন মোল্লার ছেলে মানসিক ভারসাম্যহীন আকাশ হঠাৎ করে কোদাল দিয়ে চারজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অভিযুক্তের মা রাহেলা বেগম, ফুফু আমেনা বেগম ও প্রতিবেশী কাবুল নিহত হন। এ ঘটনায় প্রতিবেশী রিয়াজ মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। মানসিক ভারসাম্যহীন একজনের হাতে স্বজন ও প্রতিবেশী হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১২ জুন ২০২৬


ফরিদপুরে কোদালের আঘাতে তিনজন নিহত

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image
ফরিদপুর সদর উপজেলার গদারডাঙ্গী খুশির বাজার এলাকায় কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় হারুন মোল্লার ছেলে মানসিক ভারসাম্যহীন আকাশ হঠাৎ করে কোদাল দিয়ে চারজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অভিযুক্তের মা রাহেলা বেগম, ফুফু আমেনা বেগম ও প্রতিবেশী কাবুল নিহত হন। এ ঘটনায় প্রতিবেশী রিয়াজ মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।  খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। মানসিক ভারসাম্যহীন একজনের হাতে স্বজন ও প্রতিবেশী হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা