ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
গণবার্তা

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টোকিও: জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপানের টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) সকালে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image
টোকিও: জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপানের টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) সকালে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন তিনি।জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা