ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
গণবার্তা

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ফিলিস্তিনি ইসরায়েলি ভোটাররা হতে পারেন নির্ধারক

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ফিলিস্তিনি ইসরায়েলি ভোটাররা হতে পারেন নির্ধারক

তেল আবিব: ইসরায়েলের সংসদ বা নেসেটের আসন সংখ্যা ১২০টি। কেউ যদি সরকার গঠন করতে চায় তাহলে তাকে এককভাবে ৬১টি আসনে জয় পেতে হবে। যদিও জটিল হিসাব-নিকাশের কারণে নেসেটে কোনো দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টিও সর্বশেষ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট করে তাদের ক্ষমতায় আসতে হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার ভোটের ফলাফলের যে জরিপ প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গেছে নেতানিয়াহুর জোট ও প্রধান বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর অন্যতম কারণ এবার প্রথমবারের মতো ভোট দেবে প্রায় ৫ লাখ তরুণ ইসরায়েলি। এছাড়া প্রায় ৭০ হাজার ইসরায়েলি বিশ্বের অন্যান্য দেশ থেকে শুধুমাত্র ভোট দিতে আসছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্মের পর তাদের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে ৬১টি আসন পায়নি। ফলে অন্যান্য দলগুলোকে জোট করে সরকার গঠন করতে হয়েছে।

এবারের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে আবির্ভূত হয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোত। তিনি নেতানিয়াহুর দলের চেয়ে বেশি আসন পেতে পারেন। তবে এর মানে এই নয় যে, নেতানিয়াহু ক্ষমতা হারাবেন।

যেহেতু ইসরায়েলে ছোট ছোট দলগুলো জোট করার পর যারা ৬১টি বা তার বেশি আসন জোগাড় করতে পারে তারাই ক্ষমতায় যায়, তাই নেতানিয়াহু কম আসন পেলেও অন্য উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট করে আবারও ক্ষমতায় আসতে পারেন। অন্যদিকে গাদি আইজেনকোতও ক্ষমতায় আসতে পারেন।

আলজাজিরা বলেছে, সম্প্রতি চালানো এক জরিপে দেখা গেছে গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। অপরদিকে নেতানিয়াহুর উগ্রপন্থি জোট পেতে পারে ৫০টি আসন। ফলে ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলো নির্ধারণ করে দিতে পারে কারা ক্ষমতায় আসবে।

ফিলিস্তিনি ইসরায়েলিরা গড়ে দিতে পারেন ব্যবধান

আলজাজিরা বলেছে, জয়েন্ট লিস্ট এবং রা'ম নামে ইসরায়েলে দুটি আরব দল আছে, যারা ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্ব করে। দখলদার ইসরায়েলের যে জনসংখ্যা রয়েছে তারমধ্যে ২০ শতাংশ ফিলিস্তিনি ইসরায়েলি। আর এ দুটি দল এবারের নির্বাচনে ১৩টি আসনে জিততে পারে।

২০২১ সালে রা'ম সাবেক প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে জোট করে তাকে সরকার গঠনে সহায়তা করেছিল। ইসরায়েলের ইতিহাসে এটিই ছিল প্রথম ঘটনা, যেখানে আরব দলগুলো ইসরায়েলি সরকারের অংশ ছিল।

রা'মের প্রধান নেতা মানসুর আব্বাস বলেছেন, যদি নেতানিয়াহুকে এবার ক্ষমতাচ্যুত করতে প্রধান বিরোধী জোটের অতিরিক্ত আসন প্রয়োজন হয় তাহলে তিনি তাদের সহায়তা করতে প্রস্তুত আছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ফিলিস্তিনি ইসরায়েলি ভোটাররা হতে পারেন নির্ধারক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image
তেল আবিব: ইসরায়েলের সংসদ বা নেসেটের আসন সংখ্যা ১২০টি। কেউ যদি সরকার গঠন করতে চায় তাহলে তাকে এককভাবে ৬১টি আসনে জয় পেতে হবে। যদিও জটিল হিসাব-নিকাশের কারণে নেসেটে কোনো দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টিও সর্বশেষ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট করে তাদের ক্ষমতায় আসতে হয়েছে।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার ভোটের ফলাফলের যে জরিপ প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গেছে নেতানিয়াহুর জোট ও প্রধান বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর অন্যতম কারণ এবার প্রথমবারের মতো ভোট দেবে প্রায় ৫ লাখ তরুণ ইসরায়েলি। এছাড়া প্রায় ৭০ হাজার ইসরায়েলি বিশ্বের অন্যান্য দেশ থেকে শুধুমাত্র ভোট দিতে আসছেন।সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্মের পর তাদের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে ৬১টি আসন পায়নি। ফলে অন্যান্য দলগুলোকে জোট করে সরকার গঠন করতে হয়েছে।এবারের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে আবির্ভূত হয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোত। তিনি নেতানিয়াহুর দলের চেয়ে বেশি আসন পেতে পারেন। তবে এর মানে এই নয় যে, নেতানিয়াহু ক্ষমতা হারাবেন।যেহেতু ইসরায়েলে ছোট ছোট দলগুলো জোট করার পর যারা ৬১টি বা তার বেশি আসন জোগাড় করতে পারে তারাই ক্ষমতায় যায়, তাই নেতানিয়াহু কম আসন পেলেও অন্য উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট করে আবারও ক্ষমতায় আসতে পারেন। অন্যদিকে গাদি আইজেনকোতও ক্ষমতায় আসতে পারেন।আলজাজিরা বলেছে, সম্প্রতি চালানো এক জরিপে দেখা গেছে গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। অপরদিকে নেতানিয়াহুর উগ্রপন্থি জোট পেতে পারে ৫০টি আসন। ফলে ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলো নির্ধারণ করে দিতে পারে কারা ক্ষমতায় আসবে।ফিলিস্তিনি ইসরায়েলিরা গড়ে দিতে পারেন ব্যবধানআলজাজিরা বলেছে, জয়েন্ট লিস্ট এবং রা'ম নামে ইসরায়েলে দুটি আরব দল আছে, যারা ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্ব করে। দখলদার ইসরায়েলের যে জনসংখ্যা রয়েছে তারমধ্যে ২০ শতাংশ ফিলিস্তিনি ইসরায়েলি। আর এ দুটি দল এবারের নির্বাচনে ১৩টি আসনে জিততে পারে।২০২১ সালে রা'ম সাবেক প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে জোট করে তাকে সরকার গঠনে সহায়তা করেছিল। ইসরায়েলের ইতিহাসে এটিই ছিল প্রথম ঘটনা, যেখানে আরব দলগুলো ইসরায়েলি সরকারের অংশ ছিল।রা'মের প্রধান নেতা মানসুর আব্বাস বলেছেন, যদি নেতানিয়াহুকে এবার ক্ষমতাচ্যুত করতে প্রধান বিরোধী জোটের অতিরিক্ত আসন প্রয়োজন হয় তাহলে তিনি তাদের সহায়তা করতে প্রস্তুত আছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা