ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
গণবার্তা

প্রতিবন্ধী তরুণীকে রাতভর গণধর্ষণ, হাত-পা বাঁধা অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার

প্রতিবন্ধী তরুণীকে রাতভর গণধর্ষণ, হাত-পা বাঁধা অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী রাতভর গণধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে বিবস্ত্র ও হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেতে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পূর্বের প্রতিবেদনে ঘটনাটি উপজেলার গোয়ালিয়া এলাকায় বলা হলেও আসলে এটি ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের ঘটনা বলে সংশোধন করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ওই তরুণী জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। প্রতিদিনই তিনি সড়ক দিয়ে চলাফেরা করতেন। গতকাল সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের লোকজনের ধারণা ছিল বৃষ্টির মধ্যে তিনি ঘরেই আছেন, তাই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে তাকে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান। রাতভর নির্যাতনের পর দুর্বৃত্তরা তাকে সেখানেই ফেলে রেখে যায়।

ঘটনার পর তরুণীর চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। চোখে পানি নিয়ে তিনি ভয়ে কাঁপছিলেন। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তরুণীর পরিবার অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সবাই ভালোবাসতেন। তার সঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্থানীয়রা মনে করছেন, মাদকসেবীরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


প্রতিবন্ধী তরুণীকে রাতভর গণধর্ষণ, হাত-পা বাঁধা অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী রাতভর গণধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে বিবস্ত্র ও হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেতে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পূর্বের প্রতিবেদনে ঘটনাটি উপজেলার গোয়ালিয়া এলাকায় বলা হলেও আসলে এটি ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের ঘটনা বলে সংশোধন করেছে পুলিশ।স্থানীয়রা জানান, ওই তরুণী জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। প্রতিদিনই তিনি সড়ক দিয়ে চলাফেরা করতেন। গতকাল সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের লোকজনের ধারণা ছিল বৃষ্টির মধ্যে তিনি ঘরেই আছেন, তাই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে তাকে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান। রাতভর নির্যাতনের পর দুর্বৃত্তরা তাকে সেখানেই ফেলে রেখে যায়।ঘটনার পর তরুণীর চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। চোখে পানি নিয়ে তিনি ভয়ে কাঁপছিলেন। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তরুণীর পরিবার অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সবাই ভালোবাসতেন। তার সঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্থানীয়রা মনে করছেন, মাদকসেবীরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা।ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা