ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
গণবার্তা

ক্ষমতার ‘একমাত্র কেন্দ্র’ আমি, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

ক্ষমতার ‘একমাত্র কেন্দ্র’ আমি, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ে দেওয়া এই ভাষণে তিনি নিজেকে ‘সাধারণ মানুষ’ হিসেবে তুলে ধরে বলেন, তৃণমূল থেকে উঠে আসায় জনগণ আমাকে গ্রহণ করেছে।

ভাষণে বিজয় বলেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করবেন না তিনি। সরকারের কাজের মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান ৫১ বছর বয়সী এই নেতা।

একই সঙ্গে তিনি বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে সরকার পরিচালনায় নিজের পূর্ণ নিয়ন্ত্রণ এবং জোটসঙ্গীদের চাপমুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন বিজয়।

প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নতুন মন্ত্রিসভায় বিজয়ের দল টিভিকের ঘনিষ্ঠ নেতাদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সরকার গঠনে সমর্থন দিলেও রাহুল গান্ধীর কংগ্রেস থেকে কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি।

প্রথমদিনেই দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ নথিতে সই করেছেন বিজয়। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন।

এ ছাড়া রাজ্যের আর্থিক অবস্থা তুলে ধরতে শিগগিরই একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি টাকা। এর মধ্যে ২১৩ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এবং ১০০ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১০ মে ২০২৬


ক্ষমতার ‘একমাত্র কেন্দ্র’ আমি, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ে দেওয়া এই ভাষণে তিনি নিজেকে ‘সাধারণ মানুষ’ হিসেবে তুলে ধরে বলেন, তৃণমূল থেকে উঠে আসায় জনগণ আমাকে গ্রহণ করেছে।ভাষণে বিজয় বলেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করবেন না তিনি। সরকারের কাজের মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান ৫১ বছর বয়সী এই নেতা।একই সঙ্গে তিনি বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে সরকার পরিচালনায় নিজের পূর্ণ নিয়ন্ত্রণ এবং জোটসঙ্গীদের চাপমুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন বিজয়।প্রধানমন্ত্রী মোদির অভিনন্দনতামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।নতুন মন্ত্রিসভায় বিজয়ের দল টিভিকের ঘনিষ্ঠ নেতাদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সরকার গঠনে সমর্থন দিলেও রাহুল গান্ধীর কংগ্রেস থেকে কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি।প্রথমদিনেই দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ নথিতে সই করেছেন বিজয়। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন।এ ছাড়া রাজ্যের আর্থিক অবস্থা তুলে ধরতে শিগগিরই একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি টাকা। এর মধ্যে ২১৩ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এবং ১০০ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা