ঢাকা    সোমবার, ১৮ মে ২০২৬
ঢাকা    সোমবার, ১৮ মে ২০২৬
গণবার্তা

পদত্যাগ করছেন বৃটিশ প্রধানমন্ত্রী

পদত্যাগ করছেন বৃটিশ প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্য শেষ পর্যন্ত পদত্যাগের পথে হাঁটছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তার ঘনিষ্ঠ মহলের বরাতে শনিবার (১৬ মে) ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার তার কাছের বন্ধুদের জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চান।

ডেইলি মেইলের প্রতিবেদক ড্যান হজেস দাবি করেছেন, গত শুক্রবার বিকেলে স্টারমারের মন্ত্রিসভার এক সদস্য তাকে বলেছেন, কিয়ার স্টারমার বর্তমান রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি করেছেন। মন্ত্রিসভার ওই সদস্য আরও জানান, স্টারমার কবে নাগাদ পদত্যাগ করবেন তা নিয়ে একটি সময়সূচিও ঘোষণা করবেন। তার কিছু প্রবীণ সহযোগীর মতে, মেকারফিল্ড উপনির্বাচনের প্রাথমিক ভোট সমীক্ষা সামনে না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। তবে স্টারমারের সাবেক চিফ অব স্টাফ মরগান ম্যাকসুইনি তাকে এখনই পদত্যাগের সিদ্ধান্ত না নিতে বলেছেন।

তবে স্টারমারের এক সমর্থক ডেইলি মেইলকে বলেন, তিনি উপ-নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার ঝুঁকি নেবেন না। আরেকটি সূত্র জানিয়েছে, দুই প্রবীণ মন্ত্রী প্রকাশ্যে স্টারমারকে সমর্থন করলেও পর্দার আড়ালে নিজেদের উপদেষ্টাদের পাঠাচ্ছেন এমপিদের কাছে, যাতে তারা স্টারমারের পদত্যাগের দাবি তোলেন। নতুন নেতার অধীনে মন্ত্রিসভায় স্থান পেতে অন্য কয়েকজন প্রবীণ মন্ত্রী ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী শিবিরের সঙ্গে গোপনে দর কষাকষি শুরু করেছেন।

প্রসঙ্গত, দেশটিতে সম্প্রতি স্থানীয় নির্বাচনে স্টারমারের লেবার পার্টির ব্যাপক ভরাডুবি হয়। এরপরেই স্টারমারের মন্ত্রিসভার অন্তত পাঁচজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এ ছাড়া লেবারের অন্তত ১০০ জন এমপি স্টারমারের পদত্যাগের দাবি জানিয়েছেন। সবশেষ এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব চাপে অবশেষে পদত্যাগের পথে হাঁটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১৮ মে ২০২৬


পদত্যাগ করছেন বৃটিশ প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image
রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্য শেষ পর্যন্ত পদত্যাগের পথে হাঁটছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তার ঘনিষ্ঠ মহলের বরাতে শনিবার (১৬ মে) ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার তার কাছের বন্ধুদের জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চান।ডেইলি মেইলের প্রতিবেদক ড্যান হজেস দাবি করেছেন, গত শুক্রবার বিকেলে স্টারমারের মন্ত্রিসভার এক সদস্য তাকে বলেছেন, কিয়ার স্টারমার বর্তমান রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি করেছেন। মন্ত্রিসভার ওই সদস্য আরও জানান, স্টারমার কবে নাগাদ পদত্যাগ করবেন তা নিয়ে একটি সময়সূচিও ঘোষণা করবেন। তার কিছু প্রবীণ সহযোগীর মতে, মেকারফিল্ড উপনির্বাচনের প্রাথমিক ভোট সমীক্ষা সামনে না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। তবে স্টারমারের সাবেক চিফ অব স্টাফ মরগান ম্যাকসুইনি তাকে এখনই পদত্যাগের সিদ্ধান্ত না নিতে বলেছেন।তবে স্টারমারের এক সমর্থক ডেইলি মেইলকে বলেন, তিনি উপ-নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার ঝুঁকি নেবেন না। আরেকটি সূত্র জানিয়েছে, দুই প্রবীণ মন্ত্রী প্রকাশ্যে স্টারমারকে সমর্থন করলেও পর্দার আড়ালে নিজেদের উপদেষ্টাদের পাঠাচ্ছেন এমপিদের কাছে, যাতে তারা স্টারমারের পদত্যাগের দাবি তোলেন। নতুন নেতার অধীনে মন্ত্রিসভায় স্থান পেতে অন্য কয়েকজন প্রবীণ মন্ত্রী ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী শিবিরের সঙ্গে গোপনে দর কষাকষি শুরু করেছেন।প্রসঙ্গত, দেশটিতে সম্প্রতি স্থানীয় নির্বাচনে স্টারমারের লেবার পার্টির ব্যাপক ভরাডুবি হয়। এরপরেই স্টারমারের মন্ত্রিসভার অন্তত পাঁচজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এ ছাড়া লেবারের অন্তত ১০০ জন এমপি স্টারমারের পদত্যাগের দাবি জানিয়েছেন। সবশেষ এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব চাপে অবশেষে পদত্যাগের পথে হাঁটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা