কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়ন ভেঙে নবগঠিত মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে নবগঠিত এই উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন তিনি।
এর আগে গত ১৯ মে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়নের সমন্বয়ে ‘মাতামুহুরী’ উপজেলা হিসেবে চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
নতুন উপজেলায় যেসব ইউনিয়ন রয়েছে—
মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুভূতি প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে মাতামুহুরী উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের ফলে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং নাগরিক সুবিধা বাড়বে।
পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, মাতামুহুরী উপজেলা যাত্রার মাধ্যমে অবহেলিত এলাকাগুলোর উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, “নতুন মাতামুহুরী উপজেলা পেয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। জনগণের নাগরিক সুবিধার পথ সুপ্রসন্ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি মাতামুহুরীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপকূলীয় জনগণের মধ্যে নতুন উপজেলা ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই উপজেলা গঠিত হওয়ায় এলাকাবাসী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে এলাকার মানুষের ভোগান্তি কমবে এবং উন্নয়নের সুফল দ্রুত পৌঁছাবে বলে আশা করছেন স্থানীয়রা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন