ঢাকা    রোববার, ২৮ জুন ২০২৬
ঢাকা    রোববার, ২৮ জুন ২০২৬
গণবার্তা

চাঁদপুরে পরকীয়ার প্রতিবাদে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চাঁদপুরে পরকীয়ার প্রতিবাদে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের ঘটনার পরে অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে কচুয়া থানার পুলিশ। শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। এ ঘটনায় শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আলমগীর হোসেনকে এসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গী ফোর্স রংপুর থেকে গ্রেপ্তার করে। তাকে কচুয়া থানায় আনা হচ্ছে। রবিবার (২৮ জুন) জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অপর অভিযুক্ত শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, গত দুই বছর ধরে আলমগীর তার চাচাতো ভাই প্রবাসী হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে আলমগীর স্ত্রী মরিয়মকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় জ্ঞান হারালে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিলেন। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাহীন আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘ঘটনা অত্যন্ত নৃশংস। আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অপরাধীদের শাস্তির আওতায় আনার চেষ্টা করছি।’ অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য কোনো সহযোগী ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ২৮ জুন ২০২৬


চাঁদপুরে পরকীয়ার প্রতিবাদে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের ঘটনার পরে অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে কচুয়া থানার পুলিশ। শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। এ ঘটনায় শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আলমগীর হোসেনকে এসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গী ফোর্স রংপুর থেকে গ্রেপ্তার করে। তাকে কচুয়া থানায় আনা হচ্ছে। রবিবার (২৮ জুন) জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অপর অভিযুক্ত শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, গত দুই বছর ধরে আলমগীর তার চাচাতো ভাই প্রবাসী হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে আলমগীর স্ত্রী মরিয়মকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় জ্ঞান হারালে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিলেন। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাহীন আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে।পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘ঘটনা অত্যন্ত নৃশংস। আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অপরাধীদের শাস্তির আওতায় আনার চেষ্টা করছি।’ অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য কোনো সহযোগী ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা