ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
গণবার্তা

মেসির পেনাল্টি মিস, শোবেরের অসাধারণ সেভে প্রথমার্ধে এগিয়ে মিসর

মেসির পেনাল্টি মিস, শোবেরের অসাধারণ সেভে প্রথমার্ধে এগিয়ে মিসর

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধ শেষে মিসর ১-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনার বিপক্ষে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা, কিন্তু মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের যেন আজ দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন।

ম্যাচের ১৫তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় মিসর। শর্ট কর্নার থেকে মারওয়ান আত্তিয়ার বাড়ানো ক্রসে লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে নিখুঁত হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম। এতে এগিয়ে যায় মিসর (১-০)।

১৯তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মিসরের হাইসেম হাসান বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তবে লিওনেল মেসির নেওয়া শটটি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন শোবের। বিশ্বকাপে টাইব্রেকার বাদে এটি মেসির চতুর্থ মিস করা পেনাল্টি। চলতি বিশ্বকাপেই তিনি দুটি পেনাল্টি মিস করলেন, যা ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এই কীর্তি। আরও পড়ুন: বিশ্বকাপে এক আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় মেসি।

এরপর আর্জেন্টিনা কয়েকটি সুযোগ তৈরি করলেও শোবেরের দারুণ সেভ ও পোস্টের বাধায় ব্যবধান কমানো সম্ভব হয়নি। ২৮তম মিনিটে আলেক্সিস ম্যাক আলিস্টারের হেড দুর্দান্তভাবে রুখে দেন শোবের। ৩১তম মিনিটে মেসির বুলেট গতির শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৯তম মিনিটে হুলিয়ান আলভারেজের নিচু শটও ঠেকিয়ে দেন শোবের। প্রথমার্ধের যোগ করা সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় মিসর।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেসকে শুরুতে নামানো হয়েছে এবং হুলিয়ান আলভারেজ সুযোগ পেয়েছেন লাওতারো মার্তিনেজের পরিবর্তে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে মিসর তাদের লিড ধরে রাখতে চাইবে। ম্যাচের বাকি সময় কেমন হয়, সেদিকে তাকিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

বিষয় : ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ মিশর

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬


মেসির পেনাল্টি মিস, শোবেরের অসাধারণ সেভে প্রথমার্ধে এগিয়ে মিসর

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধ শেষে মিসর ১-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনার বিপক্ষে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা, কিন্তু মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের যেন আজ দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন।ম্যাচের ১৫তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় মিসর। শর্ট কর্নার থেকে মারওয়ান আত্তিয়ার বাড়ানো ক্রসে লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে নিখুঁত হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম। এতে এগিয়ে যায় মিসর (১-০)।১৯তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মিসরের হাইসেম হাসান বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তবে লিওনেল মেসির নেওয়া শটটি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন শোবের। বিশ্বকাপে টাইব্রেকার বাদে এটি মেসির চতুর্থ মিস করা পেনাল্টি। চলতি বিশ্বকাপেই তিনি দুটি পেনাল্টি মিস করলেন, যা ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এই কীর্তি। আরও পড়ুন: বিশ্বকাপে এক আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় মেসি।এরপর আর্জেন্টিনা কয়েকটি সুযোগ তৈরি করলেও শোবেরের দারুণ সেভ ও পোস্টের বাধায় ব্যবধান কমানো সম্ভব হয়নি। ২৮তম মিনিটে আলেক্সিস ম্যাক আলিস্টারের হেড দুর্দান্তভাবে রুখে দেন শোবের। ৩১তম মিনিটে মেসির বুলেট গতির শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৯তম মিনিটে হুলিয়ান আলভারেজের নিচু শটও ঠেকিয়ে দেন শোবের। প্রথমার্ধের যোগ করা সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় মিসর।আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেসকে শুরুতে নামানো হয়েছে এবং হুলিয়ান আলভারেজ সুযোগ পেয়েছেন লাওতারো মার্তিনেজের পরিবর্তে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে মিসর তাদের লিড ধরে রাখতে চাইবে। ম্যাচের বাকি সময় কেমন হয়, সেদিকে তাকিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা