ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
গণবার্তা

পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া

পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া

দীর্ঘদিন পর চোট, বিশ্রাম আর বিরতির সব জটিলতা কাটিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স চোট কাটিয়ে ফিরেছেন, সঙ্গে আছেন জশ হেইজেলউড ও ন্যাথান লায়ন। আর মিচেল স্টার্ক তো আছেনই। চার জনের এই বোলিং আক্রমণকে একসঙ্গে পাওয়াটা যে কোনো দলের জন্যই বড় প্রাপ্তি।

দুই ম্যাচের সিরিজের জন্য মাত্র ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিষয়টি পরিষ্কার করে দিচ্ছে, তারা কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়, বরং পুরো দমেই জিততে চায়। এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার জন্য ব্যস্ততম টেস্ট মৌসুম শুরু হচ্ছে, যেখানে আগামী ১১ মাসে তাদের খেলতে হবে ২০টি টেস্ট। সবশেষ টেস্ট তারা খেলেছিল গত জানুয়ারিতে অ্যাশেজের সিডনি টেস্ট। সেখানে চোটের কারণে ছিলেন না কামিন্স, হেইজেলউড ও লায়ন। সেই টেস্টে দারুণ পারফর্ম করা মাইকেল নিসার ও ব্রেনডান ডগেটকে স্ট্যান্ডবাইয়ে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, মূল বোলিং আক্রমণকে একসঙ্গে ফিরে পেয়ে তারা রোমাঞ্চিত। কামিন্স, হেইজেলউড এবং লায়নের প্রত্যাবর্তনের জন্য তারা মুখিয়ে ছিলেন। সবাই নিজ নিজ চোট থেকে সেরে উঠতে গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন। ব্যাটিং লাইনআপেও আস্থা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে জেইক ওয়েদেরল্ডকে রাখা হয়েছে। অ্যাশেজে শুরুর দিকে ভালো না করলেও শেষদিকে কিছু সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন তিনি। তিন নম্বরে মার্নাস লাবুশেন, চারে স্টিভেন স্মিথ। উসমান খাওয়াজার অবসরের জায়গায় পাঁচে খেলতে পারেন ক্যামেরন গ্রিন। ছয়ে অ্যালেক্স কেয়ারি, সাতে বাউ ওয়েবস্টার।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জেইক ওয়েদেরল্ড, বাউ ওয়েবস্টার।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image
দীর্ঘদিন পর চোট, বিশ্রাম আর বিরতির সব জটিলতা কাটিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স চোট কাটিয়ে ফিরেছেন, সঙ্গে আছেন জশ হেইজেলউড ও ন্যাথান লায়ন। আর মিচেল স্টার্ক তো আছেনই। চার জনের এই বোলিং আক্রমণকে একসঙ্গে পাওয়াটা যে কোনো দলের জন্যই বড় প্রাপ্তি।দুই ম্যাচের সিরিজের জন্য মাত্র ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিষয়টি পরিষ্কার করে দিচ্ছে, তারা কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়, বরং পুরো দমেই জিততে চায়। এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার জন্য ব্যস্ততম টেস্ট মৌসুম শুরু হচ্ছে, যেখানে আগামী ১১ মাসে তাদের খেলতে হবে ২০টি টেস্ট। সবশেষ টেস্ট তারা খেলেছিল গত জানুয়ারিতে অ্যাশেজের সিডনি টেস্ট। সেখানে চোটের কারণে ছিলেন না কামিন্স, হেইজেলউড ও লায়ন। সেই টেস্টে দারুণ পারফর্ম করা মাইকেল নিসার ও ব্রেনডান ডগেটকে স্ট্যান্ডবাইয়ে রাখা হয়েছে।অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, মূল বোলিং আক্রমণকে একসঙ্গে ফিরে পেয়ে তারা রোমাঞ্চিত। কামিন্স, হেইজেলউড এবং লায়নের প্রত্যাবর্তনের জন্য তারা মুখিয়ে ছিলেন। সবাই নিজ নিজ চোট থেকে সেরে উঠতে গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন। ব্যাটিং লাইনআপেও আস্থা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে জেইক ওয়েদেরল্ডকে রাখা হয়েছে। অ্যাশেজে শুরুর দিকে ভালো না করলেও শেষদিকে কিছু সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন তিনি। তিন নম্বরে মার্নাস লাবুশেন, চারে স্টিভেন স্মিথ। উসমান খাওয়াজার অবসরের জায়গায় পাঁচে খেলতে পারেন ক্যামেরন গ্রিন। ছয়ে অ্যালেক্স কেয়ারি, সাতে বাউ ওয়েবস্টার।বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জেইক ওয়েদেরল্ড, বাউ ওয়েবস্টার।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা