ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬
গণবার্তা

শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আলী খন্দকার, রাব্বি বেপারী ও ইমন খন্দকার।

ওসি জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি কল আসে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ। ওই নারীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, 'চিকিৎসাধীন নারীর দাবি, তার স্বামীকে কৌশলে ডেকে নিয়ে বেঁধে রাখা হয়। পরে স্বামীর মোবাইল ফোন থেকে তাকে কল করে মুক্তিপণ চান আসামীরা। টাকা নিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দা হযরত আলী খন্দকার ও রাব্বি বেপারী ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি।'

পরে রাতে অভিযান চালিয়ে হযরত আলী খন্দকার, রাব্বি বেপারী ও তাদের সহযোগী ইমন খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। নড়িয়া থানার ওসি আরও জানান, ঘটনার পর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ২৯ জুলাই ২০২৬


শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আলী খন্দকার, রাব্বি বেপারী ও ইমন খন্দকার।ওসি জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি কল আসে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ। ওই নারীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি বলেন, 'চিকিৎসাধীন নারীর দাবি, তার স্বামীকে কৌশলে ডেকে নিয়ে বেঁধে রাখা হয়। পরে স্বামীর মোবাইল ফোন থেকে তাকে কল করে মুক্তিপণ চান আসামীরা। টাকা নিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দা হযরত আলী খন্দকার ও রাব্বি বেপারী ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি।'পরে রাতে অভিযান চালিয়ে হযরত আলী খন্দকার, রাব্বি বেপারী ও তাদের সহযোগী ইমন খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। নড়িয়া থানার ওসি আরও জানান, ঘটনার পর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা