ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
গণবার্তা

ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ, প্রস্তুতি শুরু

ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ, প্রস্তুতি শুরু

ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। এ জন্য জাতীয় দলকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) টুর্নামেন্টে বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানায়।

শনিবার (২২ আগস্ট) বাফুফের সপ্তম নির্বাহী পরিষদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিনুর ইসলাম বাবু। তিনি বলেন, ফিফার থেকে আমরা আশিয়ান কাপে খেলার বিষয়ে চূড়ান্ত অনুমতি পেয়েছি। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে খেলবে বলে জানান তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলের জন্য আশিয়ান কাপকে আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন আমিনুর ইসলাম বাবু। তিনি বলেন, সাফের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কোচের পরামর্শ অনুযায়ী দ্রুতই দল গঠন ও ক্যাম্পে খেলোয়াড়দের ডাকা হবে।

গত ১৩ আগস্ট ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তার পরপরই ফিফা বাফুফের কাছে সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা জানতে চায়। পাশাপাশি আসিয়ান কাপে খেলার আগ্রহের বিষয়েও জানতে চায়। বাফুফে ইতিবাচক সাড়া দেওয়ায় গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আমন্ত্রণপত্র পাঠায় ফিফা।

দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ’। এটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ফুটবল দল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে। বাফুফে আশা করছে, এই টুর্নামেন্টে দল ভালো পারফরম্যান্স করতে পারলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি আসবে।

বিষয় : বাংলাদেশ জাতীয় ফুটবল দল

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬


ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ, প্রস্তুতি শুরু

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image
ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। এ জন্য জাতীয় দলকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) টুর্নামেন্টে বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানায়।শনিবার (২২ আগস্ট) বাফুফের সপ্তম নির্বাহী পরিষদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিনুর ইসলাম বাবু। তিনি বলেন, ফিফার থেকে আমরা আশিয়ান কাপে খেলার বিষয়ে চূড়ান্ত অনুমতি পেয়েছি। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে খেলবে বলে জানান তিনি।সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলের জন্য আশিয়ান কাপকে আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন আমিনুর ইসলাম বাবু। তিনি বলেন, সাফের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কোচের পরামর্শ অনুযায়ী দ্রুতই দল গঠন ও ক্যাম্পে খেলোয়াড়দের ডাকা হবে।গত ১৩ আগস্ট ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তার পরপরই ফিফা বাফুফের কাছে সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা জানতে চায়। পাশাপাশি আসিয়ান কাপে খেলার আগ্রহের বিষয়েও জানতে চায়। বাফুফে ইতিবাচক সাড়া দেওয়ায় গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আমন্ত্রণপত্র পাঠায় ফিফা।দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ’। এটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ফুটবল দল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে। বাফুফে আশা করছে, এই টুর্নামেন্টে দল ভালো পারফরম্যান্স করতে পারলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি আসবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা