ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
গণবার্তা

চট্টগ্রামে বহুতল ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রামে বহুতল ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ অর্ধশতাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক বিদেশি নাগরিকদের অনেকের কাছেই বৈধ ভিসা বা কাগজপত্র ছিল না। ভবনটিতে দীর্ঘদিন ধরে তারা ভাড়া নিয়ে থাকছিলেন এবং বিভিন্ন অনলাইন কার্যক্রম পরিচালনা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে জব্দ করা ইলেকট্রনিক ডিভাইসগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


চট্টগ্রামে বহুতল ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ অর্ধশতাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক বিদেশি নাগরিকদের অনেকের কাছেই বৈধ ভিসা বা কাগজপত্র ছিল না। ভবনটিতে দীর্ঘদিন ধরে তারা ভাড়া নিয়ে থাকছিলেন এবং বিভিন্ন অনলাইন কার্যক্রম পরিচালনা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে জব্দ করা ইলেকট্রনিক ডিভাইসগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা