গণবার্তা

প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তারা সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন। বছরে একবার শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে। বর্তমান সরকারের মেয়াদে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করা হয়েছে। তিনি আশা করছেন, আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করা যাবে।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতের উন্নয়নে থ্রি–সি কারিকুলাম (শিক্ষাক্রম, ক্লাসরুম, কনসিস্ট্যান্সি) ঠিক করতে হবে। ক্লাসরুমের অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন জরুরি। প্রাথমিক শিক্ষার শিক্ষাক্রমে অনেক ঘাটতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইতিমধ্যে তিনি বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন শুরু করেছেন। কয়েকটি বিদ্যালয়ে গিয়ে বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই থেকে পড়তে বলার পর তিনি দেখেছেন, পড়াটা তাদের জন্য বেশ মুশকিল। তিনি প্রশ্ন তোলেন, ‘আসলে দেখতে হবে, তারা আসলে কী পড়ছে? পড়াগুলো, ভাষাগুলো তাদের জন্য উপযোগী কি না। সাবলীলভাবে তারা পড়তে পারবে কি না।’ তার মনে হয়েছে, তাদের জন্য বর্তমান বইয়ের বিষয়বস্তু বেশ কঠিন। শিক্ষাক্রম পর্যালোচনা করে যুগোপযোগী করতে হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

বিষয় : প্রাথমিক শিক্ষা

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তারা সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন। বছরে একবার শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে। বর্তমান সরকারের মেয়াদে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রতিমন্ত্রী আরও জানান, বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করা হয়েছে। তিনি আশা করছেন, আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করা যাবে।ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতের উন্নয়নে থ্রি–সি কারিকুলাম (শিক্ষাক্রম, ক্লাসরুম, কনসিস্ট্যান্সি) ঠিক করতে হবে। ক্লাসরুমের অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন জরুরি। প্রাথমিক শিক্ষার শিক্ষাক্রমে অনেক ঘাটতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।ইতিমধ্যে তিনি বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন শুরু করেছেন। কয়েকটি বিদ্যালয়ে গিয়ে বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই থেকে পড়তে বলার পর তিনি দেখেছেন, পড়াটা তাদের জন্য বেশ মুশকিল। তিনি প্রশ্ন তোলেন, ‘আসলে দেখতে হবে, তারা আসলে কী পড়ছে? পড়াগুলো, ভাষাগুলো তাদের জন্য উপযোগী কি না। সাবলীলভাবে তারা পড়তে পারবে কি না।’ তার মনে হয়েছে, তাদের জন্য বর্তমান বইয়ের বিষয়বস্তু বেশ কঠিন। শিক্ষাক্রম পর্যালোচনা করে যুগোপযোগী করতে হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা