গণবার্তা

‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ এনে হরমুজ প্রণালি খোলার সিদ্ধান্ত থেকে সরে গেল ইরান

‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ এনে হরমুজ প্রণালি খোলার সিদ্ধান্ত থেকে সরে গেল ইরান
ছবিঃ আল জাজিরা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ এনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া সামরিক সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আলোচনার টেবিলে সদিচ্ছার পরিচয় দিয়ে এর আগে সম্পাদিত সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট সংখ্যক তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আমেরিকানরা তাদের পুরনো ইতিহাস অনুযায়ী আবারো বিশ্বাসভঙ্গ করেছে। তারা তথাকথিত অবরোধের দোহাই দিয়ে সমুদ্রপথে জলদস্যুতা ও চুরির মতো কাজ চালিয়ে যাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কৌশলগত পানিপথটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান অভিমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর অবাধ চলাচলের পথে বাধা দূর না করবে, ততক্ষণ হরমুজ প্রণালির পরিস্থিতি আগের মতোই কঠোর থাকবে।’

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক চাপের মুখে এই জলপথের নিয়ন্ত্রণকে দর-কষাকষির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশের বেশি পরিবহন হয়। এই প্রণালি বন্ধ বা নিয়ন্ত্রিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ এনে হরমুজ প্রণালি খোলার সিদ্ধান্ত থেকে সরে গেল ইরান

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ এনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া সামরিক সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আলোচনার টেবিলে সদিচ্ছার পরিচয় দিয়ে এর আগে সম্পাদিত সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট সংখ্যক তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আমেরিকানরা তাদের পুরনো ইতিহাস অনুযায়ী আবারো বিশ্বাসভঙ্গ করেছে। তারা তথাকথিত অবরোধের দোহাই দিয়ে সমুদ্রপথে জলদস্যুতা ও চুরির মতো কাজ চালিয়ে যাচ্ছে।’বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কৌশলগত পানিপথটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান অভিমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর অবাধ চলাচলের পথে বাধা দূর না করবে, ততক্ষণ হরমুজ প্রণালির পরিস্থিতি আগের মতোই কঠোর থাকবে।’বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক চাপের মুখে এই জলপথের নিয়ন্ত্রণকে দর-কষাকষির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশের বেশি পরিবহন হয়। এই প্রণালি বন্ধ বা নিয়ন্ত্রিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।সূত্র: আল-জাজিরা

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা