ইরানের নৌবাহিনী শত্রুপক্ষকে আবারও কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত—এমনই বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (১৮ এপ্রিল) ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ করে এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
তিনি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে ‘অবিশ্বাসী’ ও ‘চরমপন্থী’ হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
টেলিগ্রামে প্রকাশিত ওই বার্তায় খামেনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি বিশ্ববাসীর সামনে প্রতিপক্ষের দুর্বলতা প্রকাশ করেছে। তিনি বলেন, ইরানের ড্রোন হামলা শত্রুদের ওপর আকস্মিক ও শক্তিশালী আঘাত হেনেছে। তাঁর ভাষায়, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে।
এছাড়া তিনি আরও উল্লেখ করেন, ইরানের নৌবাহিনী ভবিষ্যতে শত্রুদের বিরুদ্ধে আরও কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে। এমনকি শত্রুপক্ষকে আরও একটি ‘পরাজয়ের তিক্ত স্বাদ’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় খামেনি ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে প্রতিপক্ষের দুর্বলতা উন্মোচন করেছে বলে দাবি করেন। তাঁর ভাষায়, ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের বিরুদ্ধে নতুন করে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত এবং প্রয়োজন হলে আরও কঠোর জবাব দেবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন