গণবার্তা

জামায়াতকে নির্মূলের হুমকির জবাবে জামায়াতের বিএনপি মহাসচিবকে নিন্দা

জামায়াতকে নির্মূলের হুমকির জবাবে জামায়াতের বিএনপি মহাসচিবকে নিন্দা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মির্জা ফখরুলের বক্তব্যকে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত ও অশোভন দাবি করে বিবৃতিতে বলা হয়, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি প্রকারান্তরে পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন।

গোলাম পরওয়ার বলেন, মির্জা ফখরুলের বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দেয়। জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিয়ে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন তিনি। গোলাম পরওয়ার আরও বলেন, গত সাড়ে ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দমন-পীড়ন চালিয়েও জামায়াতে ইসলামীকে নির্মূল করতে পারেনি। একইভাবে অন্য কোনো দল বা গোষ্ঠী যদি এই ষড়যন্ত্র করে, তবে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে।

এর আগে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জামায়াতের অতীত সবাই খুব ভালো করে জানে। ভবিষ্যতে রাজনৈতিকভাবে যেন পুরোপুরি তাদের নির্মূল করা যায়, সেভাবেই কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ২৬ এপ্রিল ২০২৬


জামায়াতকে নির্মূলের হুমকির জবাবে জামায়াতের বিএনপি মহাসচিবকে নিন্দা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মির্জা ফখরুলের বক্তব্যকে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত ও অশোভন দাবি করে বিবৃতিতে বলা হয়, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি প্রকারান্তরে পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন।গোলাম পরওয়ার বলেন, মির্জা ফখরুলের বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দেয়। জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিয়ে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন তিনি। গোলাম পরওয়ার আরও বলেন, গত সাড়ে ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দমন-পীড়ন চালিয়েও জামায়াতে ইসলামীকে নির্মূল করতে পারেনি। একইভাবে অন্য কোনো দল বা গোষ্ঠী যদি এই ষড়যন্ত্র করে, তবে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে।এর আগে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জামায়াতের অতীত সবাই খুব ভালো করে জানে। ভবিষ্যতে রাজনৈতিকভাবে যেন পুরোপুরি তাদের নির্মূল করা যায়, সেভাবেই কাজ করতে হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা