গণবার্তা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলের স্কোয়াড ঘোষণা, প্রথমবার ডাক পেলেন তানজিদ-অমিত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলের স্কোয়াড ঘোষণা, প্রথমবার ডাক পেলেন তানজিদ-অমিত
গণবার্তা । গ্রাফিক্স

মে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২০২৭) অংশ হিসেবে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। ওয়ানডে ক্রিকেটে নিয়মিত মুখ বাঁহাতি ওপেনার তানজিদ হাসান প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে প্রায় ৪০ গড়ে ১ হাজার ৭৯২ রান করার পুরস্কার পেলেন তিনি। জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, তানজিদের টেকনিক ও সহজাত প্রতিভা টেস্ট ফরম্যাটের জন্য উপযোগী।

অন্যদিকে, দীর্ঘদিনের ধারাবাহিকতার ফল হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার অমিত হাসান। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তার ব্যাটিং গড় প্রায় ৪৯। দীর্ঘদিন পর পেস আক্রমণে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া প্রায় এক বছর পর দলে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। ২০২৫-২৭ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলে একটি ড্র ও একটিতে পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

বাংলাদেশ টেস্ট স্কোয়াডে আছেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ২৬ এপ্রিল ২০২৬


পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলের স্কোয়াড ঘোষণা, প্রথমবার ডাক পেলেন তানজিদ-অমিত

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
মে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২০২৭) অংশ হিসেবে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। ওয়ানডে ক্রিকেটে নিয়মিত মুখ বাঁহাতি ওপেনার তানজিদ হাসান প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে প্রায় ৪০ গড়ে ১ হাজার ৭৯২ রান করার পুরস্কার পেলেন তিনি। জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, তানজিদের টেকনিক ও সহজাত প্রতিভা টেস্ট ফরম্যাটের জন্য উপযোগী।অন্যদিকে, দীর্ঘদিনের ধারাবাহিকতার ফল হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার অমিত হাসান। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তার ব্যাটিং গড় প্রায় ৪৯। দীর্ঘদিন পর পেস আক্রমণে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া প্রায় এক বছর পর দলে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। ২০২৫-২৭ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলে একটি ড্র ও একটিতে পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।বাংলাদেশ টেস্ট স্কোয়াডে আছেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা