ঢাকা    শুক্রবার, ২২ মে ২০২৬
ঢাকা    শুক্রবার, ২২ মে ২০২৬
গণবার্তা

শিরোপা-খরা কাটানোর প্রতিশ্রুতি বাংলাদেশ ফুটবলের নতুন কোচ ডুলির

শিরোপা-খরা কাটানোর প্রতিশ্রুতি বাংলাদেশ ফুটবলের নতুন কোচ ডুলির

অপেক্ষার অবসান হয়েছে। নতুন কোচ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আমেরিকার ফুটবল দলের সাবেক অধিনায়ক থমাস ডুলিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার (২২ মে) সকালেই ঢাকায় পা রেখেছেন নতুন এই কোচ। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাজির হন ডুলি।

আনুষ্ঠানিক পরিচয়
এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে পরিচয় করিয়ে দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিএসপিএর অনুষ্ঠান মঞ্চে দাঁড়ান থমাস ডুলি। এ সময় নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আর যারা সেটা করতে রাজি আছে, তাদের নিয়ে আমরা সফল হতে পারবো। তাই আমার লক্ষ্য হলো র‍্যাংকিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।’

ট্রফি জয়ের লক্ষ্য
২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর থেকে ট্রফি খরায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রায় ২৩ বছর পর এবার ট্রফি জেতার সময় এসেছে উল্লেখ করে বাংলাদেশ দলের নতুন এই কোচ বলেন, ‘আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি— আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি, যদি লক্ষ্যটি বাস্তবসম্মত হয়। আর আমরা গত কত বছর ধরে কিছু জিতিনি, ২৩ বছর? এখন সময় এসেছে কিছু করে দেখানোর।’

থমাস ডুলি বাংলাদেশে এসেছেন এক প্রতিশ্রুতি নিয়ে— দেশের ফুটবলের র‌্যাঙ্কিং উন্নত করা ও দীর্ঘ ট্রফি খরার অবসান ঘটানো। তাঁর বাস্তবসম্মত লক্ষ্য ও আত্মবিশ্বাসের বাণী ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে। ২০০৩ সালের সাফ জয়ী বাংলাদেশ দল কি ডুলির হাত ধরে আবার স্বর্ণালী দিনে ফিরবে? সময়ই বলে দেবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ২২ মে ২০২৬


শিরোপা-খরা কাটানোর প্রতিশ্রুতি বাংলাদেশ ফুটবলের নতুন কোচ ডুলির

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image
অপেক্ষার অবসান হয়েছে। নতুন কোচ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আমেরিকার ফুটবল দলের সাবেক অধিনায়ক থমাস ডুলিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার (২২ মে) সকালেই ঢাকায় পা রেখেছেন নতুন এই কোচ। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাজির হন ডুলি।আনুষ্ঠানিক পরিচয়এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে পরিচয় করিয়ে দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিএসপিএর অনুষ্ঠান মঞ্চে দাঁড়ান থমাস ডুলি। এ সময় নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আর যারা সেটা করতে রাজি আছে, তাদের নিয়ে আমরা সফল হতে পারবো। তাই আমার লক্ষ্য হলো র‍্যাংকিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।’ট্রফি জয়ের লক্ষ্য২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর থেকে ট্রফি খরায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রায় ২৩ বছর পর এবার ট্রফি জেতার সময় এসেছে উল্লেখ করে বাংলাদেশ দলের নতুন এই কোচ বলেন, ‘আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি— আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি, যদি লক্ষ্যটি বাস্তবসম্মত হয়। আর আমরা গত কত বছর ধরে কিছু জিতিনি, ২৩ বছর? এখন সময় এসেছে কিছু করে দেখানোর।’থমাস ডুলি বাংলাদেশে এসেছেন এক প্রতিশ্রুতি নিয়ে— দেশের ফুটবলের র‌্যাঙ্কিং উন্নত করা ও দীর্ঘ ট্রফি খরার অবসান ঘটানো। তাঁর বাস্তবসম্মত লক্ষ্য ও আত্মবিশ্বাসের বাণী ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে। ২০০৩ সালের সাফ জয়ী বাংলাদেশ দল কি ডুলির হাত ধরে আবার স্বর্ণালী দিনে ফিরবে? সময়ই বলে দেবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা