ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬
ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬
গণবার্তা

এমবাপের রেকর্ড ও হালান্ডের গোলে শেষ ষোলোয় ফ্রান্স-নরওয়ে

এমবাপের রেকর্ড ও হালান্ডের গোলে শেষ ষোলোয় ফ্রান্স-নরওয়ে

এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্স। নকআউট পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড এদিন নিজের করে নেন এমবাপে। এদিকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে, পরবর্তী রাউন্ডে উঠেছে নরওয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। নরওয়ের এই ভাইকিং রো থামাবে কে? ঐতিহ্য আর সংস্কৃতিকে লালন করা নরওয়ে বিশ্বকাপে প্রতি ম্যাচ জয়ের পর এভাবেই উদযাপন করে আসছে। আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে উঠেও, হালান্ড-ওডেগার্ডরা ড্রামের তালে তালে স্মরণ করলেন তাদের জাতিস্বর ভাইকিংদের।

একই দিন হট ফেভারিট ফ্রান্সও সুইডেনের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে। শেষ ষোলোতে উঠতে, সামান্যতম বেগ পেতে হয়নি। এমবাপের জোড়া গোলে, ফ্রান্স জিতেছে দাপট দেখিয়ে। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল এখন এমবাপের। সর্বোচ্চ গোলদাতা মেসিকে এ বিশ্বকাপেই ছাড়িয়ে যেতে পারেন ফরাসি তারকা। স্কোরলাইন অবশ্য সুইডেনের বিপক্ষে ফ্রান্সের আধিপত্য বুঝাতে পারবে না। অফসাইড, বারপোস্টের বাধায় একাধিকবার গোল বঞ্চিত হন এমবাপে। প্রথমার্ধের শেষে তিনিই প্রথম লিড এনে দেন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বার্কোলা। এর কিছুক্ষণ পর এমবাপে জোড়া পূর্ণ করে ফ্রান্সের জয়ের ব্যবধান বাড়ান। বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি ৯ গোল এখন এমবাপের। এই রেকর্ড যৌথভাবে এতোদিন রোনালদো নাজারিও ও লিওনিদাসের দখলে ছিল।

এদিকে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয় সহজ ছিল না। অ্যান্তোনিও নুসা প্রথমার্ধের শেষে নরওয়েকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোলে আইভরি কোস্টকে সমতায় ফেরান আমাদ দিয়ালো। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার পথে, তখন নরওয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন গোল মেশিন আর্লিং হলান্ড। চলতি বিশ্বকাপে এনিয়ে হলান্ডের পঞ্চম গোল এটি। শেষ ষোলোতে নরওয়ে, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে। ব্রাজিলের বিপক্ষে কখনো হারেনি নরওয়ে। ৪ বারের লড়াইয়ে দুবার জিতেছে। আর ২ ম্যাচ ড্র।

এমবাপের এই ফর্ম ফ্রান্সের জন্য বাড়তি প্রেরণা। তিনি যদি এভাবেই গোল করতে থাকেন, তবে মেসির রেকর্ড ছাড়ানো তার জন্য সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে, নরওয়ের জন্য ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ঐতিহাসিক সুযোগ। তারা কখনও ব্রাজিলের বিপক্ষে হারেনি, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে ব্রাজিল বর্তমান বিশ্বকাপে দারুণ ফর্মে আছে এবং তারা স্পষ্টতই ফেভারিট। নরওয়েকে তাদের সেরাটা দিতে হবে যদি তারা শেষ ষোলো অতিক্রম করতে চায়। এই দুই ম্যাচ ফুটবলপ্রেমীদের জন্য দারুণ উপভোগ্য হবে। ফ্রান্সের আক্রমণাত্মক শক্তি ও নরওয়ের প্রতিরোধী মনোভাব দেখার মতো। আগামী রাউন্ডে আরও উত্তেজনা অপেক্ষা করছে। ফুটবল বিশ্ব উন্মুখ হয়ে আছে এই লড়াইগুলোর জন্য। এখন দেখার বিষয়, এমবাপে কি মেসির রেকর্ড ছাড়াতে পারেন এবং নরওয়ে কি ব্রাজিলের বিপক্ষে তাদের অপরাজেয় রেকর্ড ধরে রাখতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর মাঠেই মিলবে। আগামী কয়েকদিন ফুটবলপ্রেমীদের জন্য থাকবে অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০১ জুলাই ২০২৬


এমবাপের রেকর্ড ও হালান্ডের গোলে শেষ ষোলোয় ফ্রান্স-নরওয়ে

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্স। নকআউট পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড এদিন নিজের করে নেন এমবাপে। এদিকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে, পরবর্তী রাউন্ডে উঠেছে নরওয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। নরওয়ের এই ভাইকিং রো থামাবে কে? ঐতিহ্য আর সংস্কৃতিকে লালন করা নরওয়ে বিশ্বকাপে প্রতি ম্যাচ জয়ের পর এভাবেই উদযাপন করে আসছে। আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে উঠেও, হালান্ড-ওডেগার্ডরা ড্রামের তালে তালে স্মরণ করলেন তাদের জাতিস্বর ভাইকিংদের।একই দিন হট ফেভারিট ফ্রান্সও সুইডেনের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে। শেষ ষোলোতে উঠতে, সামান্যতম বেগ পেতে হয়নি। এমবাপের জোড়া গোলে, ফ্রান্স জিতেছে দাপট দেখিয়ে। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল এখন এমবাপের। সর্বোচ্চ গোলদাতা মেসিকে এ বিশ্বকাপেই ছাড়িয়ে যেতে পারেন ফরাসি তারকা। স্কোরলাইন অবশ্য সুইডেনের বিপক্ষে ফ্রান্সের আধিপত্য বুঝাতে পারবে না। অফসাইড, বারপোস্টের বাধায় একাধিকবার গোল বঞ্চিত হন এমবাপে। প্রথমার্ধের শেষে তিনিই প্রথম লিড এনে দেন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বার্কোলা। এর কিছুক্ষণ পর এমবাপে জোড়া পূর্ণ করে ফ্রান্সের জয়ের ব্যবধান বাড়ান। বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি ৯ গোল এখন এমবাপের। এই রেকর্ড যৌথভাবে এতোদিন রোনালদো নাজারিও ও লিওনিদাসের দখলে ছিল।এদিকে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয় সহজ ছিল না। অ্যান্তোনিও নুসা প্রথমার্ধের শেষে নরওয়েকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোলে আইভরি কোস্টকে সমতায় ফেরান আমাদ দিয়ালো। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার পথে, তখন নরওয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন গোল মেশিন আর্লিং হলান্ড। চলতি বিশ্বকাপে এনিয়ে হলান্ডের পঞ্চম গোল এটি। শেষ ষোলোতে নরওয়ে, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে। ব্রাজিলের বিপক্ষে কখনো হারেনি নরওয়ে। ৪ বারের লড়াইয়ে দুবার জিতেছে। আর ২ ম্যাচ ড্র।এমবাপের এই ফর্ম ফ্রান্সের জন্য বাড়তি প্রেরণা। তিনি যদি এভাবেই গোল করতে থাকেন, তবে মেসির রেকর্ড ছাড়ানো তার জন্য সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে, নরওয়ের জন্য ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ঐতিহাসিক সুযোগ। তারা কখনও ব্রাজিলের বিপক্ষে হারেনি, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে ব্রাজিল বর্তমান বিশ্বকাপে দারুণ ফর্মে আছে এবং তারা স্পষ্টতই ফেভারিট। নরওয়েকে তাদের সেরাটা দিতে হবে যদি তারা শেষ ষোলো অতিক্রম করতে চায়। এই দুই ম্যাচ ফুটবলপ্রেমীদের জন্য দারুণ উপভোগ্য হবে। ফ্রান্সের আক্রমণাত্মক শক্তি ও নরওয়ের প্রতিরোধী মনোভাব দেখার মতো। আগামী রাউন্ডে আরও উত্তেজনা অপেক্ষা করছে। ফুটবল বিশ্ব উন্মুখ হয়ে আছে এই লড়াইগুলোর জন্য। এখন দেখার বিষয়, এমবাপে কি মেসির রেকর্ড ছাড়াতে পারেন এবং নরওয়ে কি ব্রাজিলের বিপক্ষে তাদের অপরাজেয় রেকর্ড ধরে রাখতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর মাঠেই মিলবে। আগামী কয়েকদিন ফুটবলপ্রেমীদের জন্য থাকবে অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা