গণবার্তা

ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ইউরোপের মাটিতে প্রথমবার ফুটবল ম্যাচ খেলবে ইউরোপীয় দলের বিপক্ষে

বাংলাদেশ ইউরোপের মাটিতে প্রথমবার ফুটবল ম্যাচ খেলবে ইউরোপীয় দলের বিপক্ষে
জাতীয় ফুটবল দল/ ফাইল ফটো

ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর সেটাও হবে ইউরোপের মাটিতে।

আগামী ৫ জুন ২০২৬ সান মারিনোতে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে একটি ফিফা টিয়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এ ম্যাচের ঘোষণা দিয়েছে।

এটি বাংলাদেশের জন্য দ্বিগুণ ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হওয়ার পাশাপাশি এটিই হবে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। অন্যদিকে সান মারিনোর জন্যও এটি ইতিহাস, কারণ তারাও প্রথমবারের মতো কোনো এশিয়ান দলের বিপক্ষে খেলবে।

দুই ফেডারেশনই এই অনন্য আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে উৎসাহ প্রকাশ করেছে। ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা তৈরি করবে এবং দুই দেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে এই ম্যাচ দুই ফেডারেশনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও মজবুত করার প্রতিশ্রুতিও বহন করছে। ম্যাচের ভেন্যু, কিকঅফ সময় এবং মিডিয়া ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।

বিষয় : বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


বাংলাদেশ ইউরোপের মাটিতে প্রথমবার ফুটবল ম্যাচ খেলবে ইউরোপীয় দলের বিপক্ষে

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর সেটাও হবে ইউরোপের মাটিতে।আগামী ৫ জুন ২০২৬ সান মারিনোতে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে একটি ফিফা টিয়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এ ম্যাচের ঘোষণা দিয়েছে।এটি বাংলাদেশের জন্য দ্বিগুণ ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হওয়ার পাশাপাশি এটিই হবে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। অন্যদিকে সান মারিনোর জন্যও এটি ইতিহাস, কারণ তারাও প্রথমবারের মতো কোনো এশিয়ান দলের বিপক্ষে খেলবে।দুই ফেডারেশনই এই অনন্য আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে উৎসাহ প্রকাশ করেছে। ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা তৈরি করবে এবং দুই দেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে এই ম্যাচ দুই ফেডারেশনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও মজবুত করার প্রতিশ্রুতিও বহন করছে। ম্যাচের ভেন্যু, কিকঅফ সময় এবং মিডিয়া ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা