গণবার্তা

জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ বাস্তবায়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ বাস্তবায়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ বাস্তবায়ন করবে বিএনপি। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ড. ইউনূস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সবার প্রথমে বিএনপি সনদে সই করেছিল। তিনি বলেন, ‘যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো।’

তারেক রহমান বলেন, দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য। সনদে অন্যরাও সই করলেও তিনি বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘বিরোধী দলেরা প্রথমে দেখলাম দল সই করবে কি না? ঢেলেঢালা। তাদের সঙ্গে একটি দল তখন সই-ই করেনি। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়িঘড়ি সই করেছে।’

সরকারপ্রধান স্পষ্ট জানিয়ে দেন, বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনকল্যাণমূলক কর্মসূচিতে যারা বাধাগ্রস্ত করবে, তাদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তিনি বলেন, ‘এ দেশকে আমাদের গড়ে তুলতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে আমরাই এ দেশ গড়ে তুলবো।’

স্বৈরাচার চলে গেলেও এখনো স্বৈরাচারের ভূত রয়ে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনসম্পৃক্ত কর্মসূচিতে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু প্রমুখ।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ বাস্তবায়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ বাস্তবায়ন করবে বিএনপি। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।প্রধানমন্ত্রী জানান, ড. ইউনূস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সবার প্রথমে বিএনপি সনদে সই করেছিল। তিনি বলেন, ‘যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো।’তারেক রহমান বলেন, দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য। সনদে অন্যরাও সই করলেও তিনি বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘বিরোধী দলেরা প্রথমে দেখলাম দল সই করবে কি না? ঢেলেঢালা। তাদের সঙ্গে একটি দল তখন সই-ই করেনি। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়িঘড়ি সই করেছে।’সরকারপ্রধান স্পষ্ট জানিয়ে দেন, বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনকল্যাণমূলক কর্মসূচিতে যারা বাধাগ্রস্ত করবে, তাদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তিনি বলেন, ‘এ দেশকে আমাদের গড়ে তুলতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে আমরাই এ দেশ গড়ে তুলবো।’স্বৈরাচার চলে গেলেও এখনো স্বৈরাচারের ভূত রয়ে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনসম্পৃক্ত কর্মসূচিতে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।এ সময় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু প্রমুখ।এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা