গণবার্তা

রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স দিল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স দিল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
পদ্মা নদী থেকে হার্ডিঞ্জ ব্রিজ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর দৃশ্য, ঈশ্বরদী || ছবিঃ ইকবাল হাবীব খন্দকার

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য সব পরীক্ষা-নিরীক্ষা শেষে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর ফলে চলতি এপ্রিলের শেষদিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের উদ্বোধন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইচআরএ) প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান। তিনি জানান, লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের পক্ষ থেকে সব বাধা কেটে গেছে। এখন সরকার উদ্বোধনের তারিখ নির্ধারণ করলেই জ্বালানি লোডিংয়ের কাজ শুরু হবে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, প্রথমে ৭ এপ্রিল উদ্বোধনের পরিকল্পনা থাকলেও কিছু জটিল ইস্যু সামনে আসে। সেগুলো সমাধানে সময় নেওয়া হয়। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আপসহীন অবস্থানে থেকে সব সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় সব পক্ষের সম্মতিক্রমে লাইসেন্স প্রদান করা হয়েছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্রও পাওয়া গেছে। নিরাপত্তা ও সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স দিল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য সব পরীক্ষা-নিরীক্ষা শেষে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর ফলে চলতি এপ্রিলের শেষদিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের উদ্বোধন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইচআরএ) প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান। তিনি জানান, লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের পক্ষ থেকে সব বাধা কেটে গেছে। এখন সরকার উদ্বোধনের তারিখ নির্ধারণ করলেই জ্বালানি লোডিংয়ের কাজ শুরু হবে।বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, প্রথমে ৭ এপ্রিল উদ্বোধনের পরিকল্পনা থাকলেও কিছু জটিল ইস্যু সামনে আসে। সেগুলো সমাধানে সময় নেওয়া হয়। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আপসহীন অবস্থানে থেকে সব সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় সব পক্ষের সম্মতিক্রমে লাইসেন্স প্রদান করা হয়েছে।নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্রও পাওয়া গেছে। নিরাপত্তা ও সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা