আগামী জুন মাসে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ। ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে।
অস্ট্রেলিয়ার নিয়মিত পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্সসহ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে ঘরোয়া লীগের দারুণ পারফর্মার কুপার কনোলি, লিয়াম স্কট ও জোয়েল ডেভিসের মতো তরুণদের সামনে এ সিরিজে নিজেদের প্রমাণের বড় সুযোগ এসেছে। ওয়ানডে স্কোয়াডে বেন ডারশুইস ও তানভীর সাঙ্গার ওপরও আস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
চলতি আইপিএলের দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস ও অ্যাডাম জাম্পার মতো নিয়মিত পারফর্মাররা দুই সংস্করণেই থাকছেন বাংলাদেশের বিপক্ষে।
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, আলেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনম্যান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনম্যান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।
জুন মাসে ঢাকায় ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এরপর চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
ওডিআই সিরিজ:
প্রথম ওডিআই: ০৯ জুন, ঢাকা
দ্বিতীয় ওডিআই: ১১ জুন, ঢাকা
তৃতীয় ওডিআই: ১৪ জুন, ঢাকা
টি-টোয়েন্টি সিরিজ:
প্রথম টি-টোয়েন্টি: ১৭ জুন, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ জুন, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি: ২১ জুন, চট্টগ্রাম

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন