ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
গণবার্তা

বাংলাদেশ দলের নতুন কোচ কে হচ্ছেন? সাক্ষাৎকার শেষ, রোববার চূড়ান্ত সিদ্ধান্ত

বাংলাদেশ দলের নতুন কোচ কে হচ্ছেন? সাক্ষাৎকার শেষ, রোববার চূড়ান্ত সিদ্ধান্ত

জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ হওয়ার পর নতুন কোচ নির্ধারণের প্রক্রিয়া শেষ পর্যায়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, আগামী ১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় তারা।

শুক্রবার (৮ মে) মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাবিথ আউয়াল বলেন, জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে। পাঁচজন কোচের সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবং ১৫ মে’র মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।

কারা আছেন প্রতিযোগিতায়

বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল। এছাড়া প্রাক্তন ওয়েলস ও সাউদাম্পটন কোচ ক্রিস কোলম্যানও এই দৌড়ে আছেন বলে জানা গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, বাফুফের সিদ্ধান্ত বিলম্ব হওয়ায় মিকেল অনাগ্রহ প্রকাশ করেছেন।

গুঞ্জন ও বাজেট প্রসঙ্গ

সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বাফুফে প্রধান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই শোনা যায়। ফেডারেশনের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করার অনুরোধ করছি। আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই অত্যন্ত আগ্রহী এবং রোববার আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।’

হাই-প্রোফাইল কোচ নিয়োগে বাজেট প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ‘বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়। প্রয়োজনে আমরা স্পন্সর, সরকার কিংবা সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করবো। যেভাবেই হোক, আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করবো।’

বাফুফে সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ও অভিজ্ঞ কোচ নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৯ মে ২০২৬


বাংলাদেশ দলের নতুন কোচ কে হচ্ছেন? সাক্ষাৎকার শেষ, রোববার চূড়ান্ত সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ হওয়ার পর নতুন কোচ নির্ধারণের প্রক্রিয়া শেষ পর্যায়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, আগামী ১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় তারা।শুক্রবার (৮ মে) মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাবিথ আউয়াল বলেন, জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে। পাঁচজন কোচের সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবং ১৫ মে’র মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।কারা আছেন প্রতিযোগিতায়বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল। এছাড়া প্রাক্তন ওয়েলস ও সাউদাম্পটন কোচ ক্রিস কোলম্যানও এই দৌড়ে আছেন বলে জানা গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, বাফুফের সিদ্ধান্ত বিলম্ব হওয়ায় মিকেল অনাগ্রহ প্রকাশ করেছেন।গুঞ্জন ও বাজেট প্রসঙ্গসামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বাফুফে প্রধান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই শোনা যায়। ফেডারেশনের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করার অনুরোধ করছি। আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই অত্যন্ত আগ্রহী এবং রোববার আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।’হাই-প্রোফাইল কোচ নিয়োগে বাজেট প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ‘বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়। প্রয়োজনে আমরা স্পন্সর, সরকার কিংবা সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করবো। যেভাবেই হোক, আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করবো।’বাফুফে সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ও অভিজ্ঞ কোচ নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা