গণবার্তা

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যা, পুত্রবধূসহ ৩ জন গ্রেফতার

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যা, পুত্রবধূসহ ৩ জন গ্রেফতার

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুনের ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই শাশুড়ি আছমা আক্তারকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন পুত্রবধূ আরিফা আক্তার।

মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

গ্রেফতার আসামিরা হলেন—নিহত আছমা আক্তারের পুত্রবধূ আরিফা আক্তার (২৬), পিরুজালী আলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, প্রাথমিকভাবে নিহতের পুত্রবধূ আরিফা আক্তার দাবি করেন—গভীর রাতে তাদের বাড়িতে ডাকাত দল হানা দেয় এবং ডাকাতদের হামলায় তার শাশুড়ির মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তে নামে পুলিশের একটি টিম।

প্রাথমিক তদন্তে আরিফা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন এবং ঘটনায় জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেন। রাতেই অভিযান চালিয়ে তাদেরও আটক করে পুলিশ।

জয়দেবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) নয়ন কুমার কর জানান, ডাকাতির ঘটনায় পুত্রবধূর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করে এবং তিনজনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। শাশুড়িকে খুন করে ডাকাতির নাটক সাজানো হয়েছিল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যা, পুত্রবধূসহ ৩ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুনের ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই শাশুড়ি আছমা আক্তারকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন পুত্রবধূ আরিফা আক্তার।মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।গ্রেফতার আসামিরা হলেন—নিহত আছমা আক্তারের পুত্রবধূ আরিফা আক্তার (২৬), পিরুজালী আলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, প্রাথমিকভাবে নিহতের পুত্রবধূ আরিফা আক্তার দাবি করেন—গভীর রাতে তাদের বাড়িতে ডাকাত দল হানা দেয় এবং ডাকাতদের হামলায় তার শাশুড়ির মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তে নামে পুলিশের একটি টিম।প্রাথমিক তদন্তে আরিফা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন এবং ঘটনায় জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেন। রাতেই অভিযান চালিয়ে তাদেরও আটক করে পুলিশ।জয়দেবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) নয়ন কুমার কর জানান, ডাকাতির ঘটনায় পুত্রবধূর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করে এবং তিনজনকে গ্রেফতার করে।তিনি আরও জানান, নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। শাশুড়িকে খুন করে ডাকাতির নাটক সাজানো হয়েছিল।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা