গণবার্তা

চৌদ্দগ্রামের ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম সৈকত গ্রেফতার

চৌদ্দগ্রামের ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম সৈকত গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ইলিয়াস হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শহীদুল ইসলাম সৈকতকে চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৮ এপ্রিল) রাতে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের একটি যৌথ দল বন্দর থানার বলুয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম সৈকত (৪৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেরলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি চৌদ্দগ্রাম থানার হত্যা মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে পলাতক আসামি চট্টগ্রামের বন্দর থানা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


চৌদ্দগ্রামের ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম সৈকত গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ইলিয়াস হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শহীদুল ইসলাম সৈকতকে চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার (৮ এপ্রিল) রাতে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের একটি যৌথ দল বন্দর থানার বলুয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম সৈকত (৪৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেরলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি চৌদ্দগ্রাম থানার হত্যা মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে পলাতক আসামি চট্টগ্রামের বন্দর থানা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা