গণবার্তা

দোকানের সামনে অটোরিকশা রাখায় চালককে কিলঘুষি মেরে হত্যা

দোকানের সামনে অটোরিকশা রাখায় চালককে  কিলঘুষি মেরে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে রিকশা রাখা নিয়ে বিরোধের জেরে দোকানদারের মারধরে আব্দুল লতিফ (৬৬) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জসিম নামের ওই দোকানদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দক্ষিণ পোড়াগাঁও এলাকার মৃত মতিনের ছেলে। তিনি বরপা এলাকায় সাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় ছিলেন রিকশাচালক।

স্থানীয় সূত্র জানায়, বরপা এলাকার সেবা ফিলিং স্টেশনের পাশে জসিমের চাকা মেরামতের দোকানের সামনে রিকশা রেখে প্রাকৃতিক কাজ সারতে যান আব্দুল লতিফ। ফিরে এলে এ নিয়ে তার সঙ্গে জসিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদারের কিল-ঘুষিতে লতিফ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত জসিমকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেশীরা জানিয়েছেন, আব্দুল লতিফ অত্যন্ত শান্তশিষ্ট একজন মানুষ ছিলেন। রিকশা চালিয়ে সংসার চালাতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


দোকানের সামনে অটোরিকশা রাখায় চালককে কিলঘুষি মেরে হত্যা

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে রিকশা রাখা নিয়ে বিরোধের জেরে দোকানদারের মারধরে আব্দুল লতিফ (৬৬) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জসিম নামের ওই দোকানদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল লতিফ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দক্ষিণ পোড়াগাঁও এলাকার মৃত মতিনের ছেলে। তিনি বরপা এলাকায় সাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় ছিলেন রিকশাচালক।স্থানীয় সূত্র জানায়, বরপা এলাকার সেবা ফিলিং স্টেশনের পাশে জসিমের চাকা মেরামতের দোকানের সামনে রিকশা রেখে প্রাকৃতিক কাজ সারতে যান আব্দুল লতিফ। ফিরে এলে এ নিয়ে তার সঙ্গে জসিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদারের কিল-ঘুষিতে লতিফ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত জসিমকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রতিবেশীরা জানিয়েছেন, আব্দুল লতিফ অত্যন্ত শান্তশিষ্ট একজন মানুষ ছিলেন। রিকশা চালিয়ে সংসার চালাতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা